ক্ষেপাণাস্ত্র নয়, কিমকে পুতিনের পাঠানো উপহারের তালিকা শুনলে পিলে চমকে যাবে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  এবার উপহার পাঠাল উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনকে। তবে  এবার উপহারে নেই কোন ক্ষেপাণাস্ত্র। বরং রয়েছে ১টি সিংহ, ২টি ভাল্লুক, ৪০টি হাঁস সহ একাধিক প্রাণী। ইতিমধ্যেই এই নিয়ে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি।

সেখানে জানান হয়েছে, ‘একটি আফ্রিকান সিংহ, দুটি বাদামি ভাল্লুক, দুটি গৃহপালিত চমরী গাই, পাঁচটি সাদা কাকাতুয়া, বিভিন্ন প্রজাতির ২৫টি তিতির এবং ৪০টি ম্যান্ডারিন হাঁস মস্কো চিড়িয়াখানা থেকে পিয়ংইয়ং চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। একটি সরকারি বিমানের মাধ্যমে রাশিয়া থেকে  পাঠান হচ্ছে   সমস্ত প্রাণীদের।‘ বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে পুতিন কিমকে ২৪টি ঘোড়া উপহার দিয়েছিলেন। কারণ, উত্তর কোরিয়ার স্বৈরশাসক ঘোড়া খুবই ভালোবাসেন। অন্যদিকে কিম পুতিনকে একজোড়া  কুকুর পাঠিয়েছিলেন। একথায় বলা যায় পশু –পাখি নিয়ে দু- দেশের মধ্যে প্রতিনিয়ত চলে বিনিময়।

উল্লেখ্য, দিন দিন বাড়ছে  ইউক্রেন এবং  রাশিয়ার  মধ্যে আগ্রাসন। আর তাতেই  দুই দেশের মধ্যে রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। এসময়  পুতিন  বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত সৌহার্দ্য প্রকাশ করেছেন। শুধু তাই নয় কিয়েভে মোতায়েনের জন্য রাশিয়াকে ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া। একথায় বলা যায়, দুদেশের মধ্যে রয়েছে এক বন্ধুত্বপূর্ণসম্পর্ক।   

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস