ইজরায়েলি পর্যটকদের জন্য দরজা বন্ধ করল মলদ্বীপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের জন্য দরজা বন্ধ করল মলদ্বীপ। আইন করে ইজরায়েলিদের ওপর নিষেদ্ধাজ্ঞা অরোপ করেছে এশিয়ার এই দেশটি। তাঁরা জানিয়েছে, ফিলিস্তিনিদের পাশে থাকার এবং তাঁদের প্রতি অটল সংহতি প্রকাশ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সংসদে অনুমোদনের পরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ আইনটি অনুমোদন করেন। প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, ইজরায়েল বর্বরতার সঙ্গে হামলা চালাচ্ছে। রীতিমত গণহত্যা করছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিয়ে সংহতি প্রকাশ করেছে মলদ্বীপ।

উল্লেখ্য, গত বছর ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েলিদের মলদ্বীপ যাওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছিল। অন্যদিকে, ইজরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইজরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ঠিক করতে কমিটিও তৈরি হয়েছিল। সবদিক দেখে শুনে অবশেষে আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়। সংসদে সেটি পাস হওয়ার পর দেরি না করে বিষয়টিতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত মলদ্বীপ। সাদা বালির নির্জন সৈকত, স্বচ্ছ নীল জলরাশি ও একান্ত অবকাশ যাপনের সুযোগের জন্য দেশটি বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। এবার থেকে ইজরায়েলের জন্য বন্ধ হয়ে গেল মলদ্বীপের দরজা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার হস্তক্ষেপে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুদ্ধ বিরতি বজায় ছিল। কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকে ফের শুরু হয়েছে হামলা। ইজরায়েলের এই হামলায় সব থেকে বেশি প্রাণ হারিয়েছে মহিলা ও শিশু।

 

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত