পাকিস্তানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীনতার ৭৭ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের মহিলা মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথম শপথ নেন। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আর এই জয়লাভের পরেই ইতিহাসে প্রথমবার মহিলা মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ।  

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন মরিয়ম । এছাড়াও তিনি পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে।  এদিন মরিয়ম শপথের জন্য পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়। এই অধিবেশন সভাপতিত্ব করবে নব নির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান। মুখ্যমন্ত্রী পদে মরিয়ম বসার পর প্রথম প্রতিদ্বন্দ্বী হবেন এসআইসি দলের সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এবং পিটিআই সিনিয়র নেতা আফতাব আহমেদ খান। মরিয়মের প্রতিদ্বন্দ্বী আফতাব এরআগে পঞ্জাব কেন্দ্র থেকে ১৯৮৮, ১৯৯৩ এবং ২০০২ সালে তিন মেয়াদে পাকিস্তান পিপলস পার্টির এমপিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরেই  তিনি ২০১৩ সালে পিটিআইতে যোগদান করেন ।

উল্লেখ্য, বর্তমানে  পাঞ্জাব প্রদেশের জনসংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লক্ষ। যাঁদের দায়িত্ব কাঁধে মরিয়ম। ইতিমধ্যেই তিনি পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। তাতে বলেছেন, সরকার ও দলীয় পর্যায়ে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পেয়েছে পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন পায় পিটিআই।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay