এই মুহূর্তে

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলার এফসি চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার। তাতেই মৃত্যু হয়েছে  পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশুর। হামলার  দায় স্বীকার করেছে টিটিপি। এলাকা জুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।  

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর দেওয়া তথ্য অনুসারে, “১৬ ফেব্রুয়ারি, বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ চেকপোস্টে ফিতনা আল খোয়ারিজের সদস্যদের মাধ্যমে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছিল”। পাক  সামরিক বাহিনীর গণমাধ্যম জানিয়েছে খাইবার পাখতুনখওয়া প্রদেশের ওই জেলার একটি চেকপয়েন্টে সোমবার বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সহ জঙ্গি হামলাটি  চালানো হয়।  এই হামলায় মহিলা  শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। তবে পাক সেনা দাবি করেছে তাদের পাল্টা হামলায় ১২ জন জঙ্গির মৃত্যু হয়েছে।  আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টের দেয়ালে আঘাত হানলে বিস্ফোরণে চেকপোস্টের   ধসে পড়ে। এই বিস্ফোরণে ওই এলাকার বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: প্রেমদিবসে ডিনারের পরেই স্ত্রীর গলা কেটে খুন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কীর্তি শুনলে শিউড়ে উঠবেন

ইসলামপন্থী পাকিস্তানি তালিবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামেও পরিচিত তারা হামলার দায় স্বীকার করেছে। টিটিপি ২০০৭ সাল থেকে যুদ্ধ শুরু করে আসছে, মুসলিম প্রধান দেশটিতে তাদের কঠোর ইসলামী শাসনব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে। ২০২২ সালের শেষের দিকে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকে তারা তাদের আক্রমণের পরিমাণ আরও বাড়িয়েছে। হামলার পর ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

অবশেষে ইসলামাবাদের হাসপাতালে চোখের চিকিৎসা পেলেন জেলবন্দি ইমরান খান

পাকিস্তানিদের হাঙ্গামায় লন্ডনে ১৬ বছর ধরে চলা ভারতীয় রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত মালিকের

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত চার সেনা

সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে মৃত্যু মাদকসম্রাট এল মেনচো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ