Monkeypox: বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উল্লেখ করা যেতে পারে, যে কোনও রোগের ক্ষেত্রে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হচ্ছে চূড়ান্ত পদক্ষেপ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার চোখ রাঙিয়ে চলায় মাঙ্কি পক্স (Monkeypox) নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)  শনিবার সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান ‘হু’ (WHO Director General) প্রধান টেডরস অ্যাডানাম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) দেশগুলিকে অতি সংক্রামক ভাইরাস নিয়ে আরও সতর্ক থাকার অনুরোধও জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, যে কোনও রোগের ক্ষেত্রে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হচ্ছে চূড়ান্ত পদক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর পরে সংশ্লিষ্ট ভাইরাসবাহিত রোগকে মহামারী (Epedemic) হিসেবে ঘোষণা করা হয়।

গত মাস কয়েক ধরেই বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স (Monkeypox)। এতদিন মূলত আফ্রিকার দেশগুলিতে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও চলতি বছরে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়াতে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও মাঙ্কি পক্সের জন্য নির্দিষ্ট কোনও টিকা আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এই রোগ থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই। তবে জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এই রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের  ধারণা, পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের মধ্য দিয়ে মাঙ্কি পক্স বেশি ছড়াচ্ছে। তাই সমকামী পুরুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মাঙ্কি পক্সকে নিয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হবে কিনা তা নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত নেওয়ার ভার সংস্থার মহাপরিচালকের হাতে ছাড়েন।  এদিন বিশেষজ্ঞ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে টুইট করে মাঙ্কি পক্স নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?