চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পড়াশোনা’ করতে স্কুলে সিংহমামা, দিদিমণি-পডু়য়ারা দে দৌড়

আন্তর্জাতিক ডেস্ক: সিংহ (lion)। তাই বলে তার কি পড়াশোনায় আগ্রহ থাকতে পারে না? অবশ্যই পারে। স্কুলে কেমন করে দিদিমণি বা দাদামণিরা ক্লাস নেন, সে ব্যাপারেও তার আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। তাই, সে স্কুলে ঢোকার সিদ্ধান্ত নিল। আর তাকে স্কুল দেখে দিদিমণি-পডু়য়ারা দে দৌড়। পরে বনদফতরকে খবর দিলে বনদফতরের কর্মীরা ওই সিংহ (lion)শাবকটিকে খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।

এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী আমেরিকা (USA)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ক্লাস চলাকালীন পেসকাদেরো হাইস্কুলে (Pescadero High School) ঢুকে পড়ে একটি সিংহ শাবক (old male cub)। বয়স ছয় থেকে আট মাস। জানা গিয়েছে, স্কুলটি পাহাড় লাগোয়া। সে কারণে খুব সহজেই সে পাহাড়ের ঝোপঝাড় পেরিয়ে সোজা স্কুলে ঢুকে পড়ে।

বয়স খুব কম হলেও স্কুলে দিদিমণিরা ঝুঁকি নিতে চাননি। স্বভাব যার হামলার, মানুষ দেখলেই আস্ত চিবিয়ে খাওয়ার লোভ যে আর সামলাতে পারেন না, তার সঙ্গে আর যাই হোক থাকা তো যায় না, বাস করার তো পরের কথা। স্কুল স্থানীয় বনদফতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে বনদফতরের কর্মীরা দ্রুত স্কুলে গিয়ে সিংহ শাবকটিকে (old male cub) খাঁচাবন্দি করে ফের পাহাড়ে (mountain) ছেড়ে দিয়ে আসে। এই ঘটনায় কারও জখম হওয়ার খবর নেই। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য স্কুলের দেওয়াল উঁচু করার সিদ্দান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।  

আরও পডুন দুই দেশের মধ্যে এবার শুরু মুরগির লড়াই

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ