চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কার্গিল যুদ্ধের বিরোধিতা করায় ক্ষমতা হারাতে হয়েছিল, বিস্ফোরক নওয়াজ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কার্গিল আক্রমণের বিরোধিতা করাতেই ১৯৯৯ সালে তাঁর সরকারকে বরখাস্ত করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, ‘পড়শি ভারতের সঙ্গে সব সময়ে সুসম্পর্ক বজায় রেখেই চলার পক্ষপাতী ছিলেন। ১৯৯৯ সালে কার্গিল আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলাম। তা পছন্দ হয়নি তৎকালীন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের। তাই তাঁর সরকারকে ক্ষমতাচৃঊত করা হয়েছিল।’

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদে ভোট। আর ওই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) হয়ে আগামী নির্বাচনে লড়াইয়ের টিকিট পাওয়ার জন্য অনেকেই তদ্বির শুরু করেছেন। টিকিট প্রত্যাশীদের সঙ্গে ব্যাক্তিগত আলাপচারিতার সময়ে দলের সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেকে ভারত বন্ধু হিসেবে তুলে ধরেন।

তাঁর কথায়, ‘পাকিস্তানের মাটিতে এখনও পর্যন্ত দুজন ভারতীয় প্রধানমন্ত্রী পা রেখেছেন। আর ওই দুজনই এসেছিলেন আমার প্রধানমন্ত্রীত্বের জমানায়। ওই দুই ভারতীয় প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদি। পড়শি দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়েছিলাম। ভারতের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে সঙ্ঘাতে যেতে চাইনি কখনও। আর তার মূল্যই চোকাতে হয়েছে। তিন-তিবারই পূর্ণ মেয়াদের আগে আমাকে কেন ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, আ আমি ভালই জানি।’ এ প্রসঙ্গেই প্রয়াত প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সময়ে কার্গিল আক্রমণের প্রসঙ্গ উত্থাপন করে শরিফ বলেন, ‘কার্গিল আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলাম। আমি বার বার সতর্ক করার চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ কর্ণপাত করেননি। উল্টে আমাকেই ক্ষমতাচ্যূত করা হয়েছিল।’ পড়শি দেশ ভারত, আফগানিস্তান এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক গড়ে তোলার বিষয়েও জোর দিয়েছেন শরিফ।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ