ঘৃণা ভাষণ ছড়াতে ইন্ধন জোগানোয় নেপালে নিষিদ্ধ TikTok

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: দেশজুড়ে ঘৃণা ভাষণ ছড়ানোর ক্ষেত্রে ইন্ধন জোগানোর অভিযোগ চিনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক-কে নিষিদ্ধ করল নেপাল সরকার। সোমবার প্রধানমন্ত্রী পুষ্পকুমার (প্রচণ্ড) দহালের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পরেই টিকটককে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। যদিও কবে থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট করে কোনও কিছু জানানো হয়নি।

সম্প্রতি নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে যে সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসা করতে চায় তাদের অবশ্যই নিজস্ব অফিস চালু করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের কথা উল্লেখ করা হয়েছিল। ওই নির্দেশের কয়েক দিনের মধ্যেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে নিষিদ্ধ করার পথে হাঁটল নেপালের কমিউনিস্ট সরকার।

সোমবার নেপালের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা জানিয়েছেন, ‘টিকটকের মাধ্যমে দেশজুড়ে ঘৃণা ছড়ানোর কাজ চলছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ছড়িয়ে পড়ছে। ফলে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কবে থেকে নিষেধাজ্ঞা জারি হবে, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি। শুধু বলেছেন, ‘খুব শিগগিরই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’ উল্লেখ্য, ভারত-সহ বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে টিকটককে নিষিদ্ধ করেছে।

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের