রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ২৫ তম দিনে ধ্বংস ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাত পদার্পণ করল ২৫তম দিনে। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বিশেষ সামরিক অভিযানের নামে পুতিনের নির্দেশে যে আগ্রাসন শুরু করেছিল রুশ সেনা, তার মাসপূর্তি এখন সময়ের অপেক্ষা মাত্র। এর মধ্যেই রাশিয়ার ক্রমাগত আঘাতে ইউক্রেনে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইউরোপের এই দেশের জন্য উদ্বিগ্ন সমগ্র বিশ্ব। দেখতে দেখতে ইউক্রেনের একের পর এক শহর, বিমানবন্দর, স্কুল, কলেজ, পারমানবিক কেন্দ্র এমনকি হাসপাতাল পর্যন্ত ধ্বংস করেছে রুশ সেনা। ইউক্রেনের সামরিক ঘাঁটির পাশাপাশি একাধিক জনবসতি অঞ্চলের ওপরও নির্বিচারে বোমা বর্ষণ করেছে রুশ সেনা। আর এই ধ্বংসলীলার ২৫তম দিনে জানা গেল যে ইউক্রেনে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়েছে রুশ গোলার আঘাতে। এই ধ্বংসের খবর সামনে এনেছেন ইউক্রেনের ইউক্রেনের আইন প্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো।। এই ঘটনার প্রমাণস্বরূপ একটি ভিডিওও প্রকাশ করেছেন তিনি।

ইউরোপের এই সর্ববৃহৎ স্টিল প্ল্যান্টটি ইউক্রেনের মারিউপোলে অবস্থিত। দিনকয়েক আগেই জানা গিয়েছিল রুশ হামলায় সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেনের এই শহর। রাশিয়ার ছোঁড়া গোলাগুলির আঘাতে কার্যত শ্মশানে পরিণত হয়েছে এই শহর। এরপরেই রবিবার সকালে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন ইউক্রেনের আইন প্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো। সেই সঙ্গে তিনি লেখেন, রাশিয়ার হামলায় ইউক্রেন তথা সমগ্র ইউরোপের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে রুশ সেনার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই প্ল্যান্টের একাংশে আগুয়ন ধরে গিয়েছে এবং সেই আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। টুইটারে লেসিয়া লিখেছেন, ‘ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গিয়েছে। এর জেরে ইউক্রেনের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। রুশ হামলায় গোটা দেশের পরিবেশ বিপর্যস্ত। ফেসবুকে লেসিয়াকে সমর্থন জানিয়ে তাঁর সহকর্মী সের্হি তারুতা লিখেছেন যে, ‘রাশিয়ান বাহিনী কারখানাটি কার্যত ধ্বংস করেছে।’

তবে রাশিয়ার এই হামলায় মোটেই আশাহত নন ধ্বংস হওয়া ওই স্টিল প্ল্যান্ট আজভস্টালের মহাপরিচালক এনভার স্কিটিশভিলি। এদিন হামলা প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একদিন আমরা শহরে ফিরে যাব এবং দ্রুত ওই প্ল্যান্টটিকে পুনর্নির্মাণ করব ও এটিকে পুনরুজ্জীবিত করে তুলব।’ 

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর