মহম্মদ রফি-কিশোর কুমারদের গান নিষিদ্ধ করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলাকে ঘিরে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের শীর্ষ নেতারা পরস্পরকে লক্ষ্য করে হুঙ্কার ছুড়তে শুরু করেছেন। আকাশপথ বন্ধ হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মোদি সরকার। এবার পাল্টা পদক্ষেপের পথে হাঁটল শাহবাজ শরিফের সরকারও। ভারতীয় হওয়ার অপরাধে বৃহস্পতিবার (১ মে) থেকে নিষিদ্ধ করা হয়েছে উপমহাদেশের দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী মহম্মদ রফি-কিশোর কুমারকে। পাকিস্তানে কোনও রেডিওতে (এফ এম রেডিও রয়েছে) ভারতীয় শিল্পীদের কোনও গান বাজানো যাবে না বলে ফরমান জারি করা হয়েছে। যদিও পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, ‘সরকারের তরফে ভারতীয় শিল্পীদের গান বাজানোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দেশকে ভালবেসেই ‘দুশমন দেশ’ (পড়ুন ভারত) –এর শিল্পীদের গান সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন রেডিও স্টেশনের মালিকরা। সরকার তাদের ওই সিদ্ধান্তের জন্য কুর্নিশ জানায়।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই হামলায় ২৬ নিরীহ পর্যটক-সহ ২৮ জন প্রাণ হারিয়েছেন। ২০০০ সালের পর এই প্রথম এত ভয়াবহ হামলা ঘটল। ওই জঙ্গি হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। এমনকি হানিয়া আমির-মাহিরা খান সহ এক ঝাঁক জনপ্রিয় পাকিস্তানি শিল্পীর ‘এক্স’ অ্যাকাউন্টের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কূটনৈতিক লড়াইয়ে সাংস্কৃতিক জগতের লোককে কেন টেনে আনা হয়েছে, তা নিয়ে অনেক নেটা নাগরিকই ক্ষোভ উগরে দিয়েছেন।

পাকিস্তানি শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হতেই চটে লাল হয়ে গিয়েছে শাহবাজ শরিফ সরকার। বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলের মালিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ভারতীয় শিল্পীদের গান বাজানো বা ছবি দেখানো চলবে না। সরকারের শীর্ষ মহলের কাছ থেকে ওই ফরমান পেয়েই মহম্মদ রফি-কিশোর কুমার সহ জনপ্রিয় ভারতীয় শিল্পীদের গান বাজানো বন্ধের নির্দেশিকা জারি করেছে পাকিস্তান ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, পাকিস্তানি রেডিওতে হরবখতই মহম্মদ রফি-কিশোর কুমার-তালাত মাহমুদ-মুকেশ-মান্না দে’র কালজয়ী হিন্দি গান বাজানো হতো। কিন্তু বৃহস্পতিবার থেকে শুধু কিংবদন্তি শিল্পীদের গানই নয়, ভারতীয় শিল্পীদের গান বাজানো বা সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সরকারের নির্দেশ জানার পরে রাজ রোষে পড়ার ভয়ে কোনও পাকিস্তানি ভুলেও ব্যক্তিগতভাবে ভারতীয় শিল্পীদের গান বাজাচ্ছেন না। মহম্মদ রফি-কিশোর কুমারদের মতো কিংবদন্তি শিল্পীদের কেন নিষেধাজ্ঞার আওতায় আনা হল, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পাকিস্তান ব্রডকাস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা।

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮