চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার হ্যাটট্রিক শেহবাজের, ভাইরাসে ফের আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  করোনায় তাঁর আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন, পাকিস্তানের তথ্য মন্ত্রী মরিয়াম ঔরঙ্গজেব।

নিজের টুইটার হ্যান্ডেলে পাক-প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে তিনি লেখেন, শেহবাজ শরিফ গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন। আজ, মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত কিছুদিন তিনি নিভৃতবাসে থাকবেন। এই কয়েকদিনের মধ্যে যাঁরা প্রধানমন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন, তাদের প্রত্যেকের করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, শেহবাজ শরিফ কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন ভাই নওয়াজের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফেরার পর কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। দুইদিন আগে শেহবাজকে দেখতে আসেন চিকিৎসকেরা। পরামর্শ দেন করোনা পরীক্ষার। পরীক্ষার রিপোর্ট এসেছে মঙ্গলবার। রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ করোনায় আক্রান্ত হয়েছেন। 

পাক প্রধানমন্ত্রী এর আগে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে চলতি বছর জানুয়ারি। বেশ কিছুদিন তিনি ছিলেন নিভৃতবাসে। সুস্থ হওয়ার পর ফের কাজে যোগ দেন। চার মাস বাদে আরও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। লন্ডনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন শীর্ষস্থানীয় পিএমএল (এন) নেতা খাওয়াজা শরিফ। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, লন্ডনে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন পাক প্রধানমন্ত্রী। দেশে ফেরার জন্য বিমানবন্দরে গেলেও শারীরিক অস্বস্তির কারণে তিনি ফিরে যান। যে কারণে লন্ডন থেকে ফিরতে তাঁর দেরি হয়েছিল। 

আরও পড়ুন সৌদি আরব গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজকে শুনতে হল ‘চোর, ধান্দাবাজ’

Published by:

Share Link:

More Releted News:

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ