সিডনির হোটেলে বাসন মেজেছিলেন খেলোয়াড়রা, বিতর্কের মুখে পদত্যাগ পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি:  খেলতে গিয়ে পাকিস্তানের হকি খেলোয়াড়দের মাজতে হয়েছিল বাসন। রাস্তায় অনাথ শিশুর মত ঘুরে বেড়াতে হয়েছিল ১৩-১৪ ঘন্টা। এই অভিযোগ করেছিলেন খোদ পাকিস্তানের হকি দলের কোচ। এই নিয়েই শুরু হয়েছিল প্রবল বিতর্ক। পাকিস্তান হকি টিমের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্কে মধ্যেই এবার পদত্যাগ করলেন  পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। তিনি পিএইচএফের প্রধান  এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

পাকিস্তানের হকি দলের অধিনায়ক শাকিল আম্মাদ বাটের অভিযোগের পর, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি তার পদ থেকে পদত্যাগ করেছেন।  তারিক বুগতি পুরো বিষয়টির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে অস্ট্রেলিয়া সফরের সময় ঘটে যাওয়া অব্যবস্থাপনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আবেদন করেছেন, যাতে আসল  সত্য  সামনে আসে। 

শাকিল কী অভিযোগ করেছিলেন?

অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর, অধিনায়ক শাকিল আম্মাদ বাট গণমাধ্যমের সামনে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন যে দলকে সিডনি বিমানবন্দরে ১৩-১৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। ক্যানবেরার হোটেলে পৌঁছানোর পর, তারা দেখতে পান যে হোটেল কর্তৃপক্ষ তাদের অগ্রিম অর্থ প্রদান করেনি, যার ফলে খেলোয়াড়দের অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য করা হয়। শুধু তাই নয় হোটের বিল দিতে না পারায় তাঁদের টিমের খেলোয়াড়দের বাসন পর্যন্ত মাজতে হয়েছিল। পাক হকি দলের ক্যাপ্টেন নিজেদের দলের দূরবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের যে ফ্লাইটে তোলা হয়েছিল সিডনিতে নামার পর, আমরা অপেরা স্ট্রিটে অনাথ শিশুদের মতো ১৪-১৫ ঘন্টা ঘুরে বেড়িয়েছিলাম, কেউ আমাদের দিকে কোন মনোযোগও দেয়নি, হোটেল ছিল না, সময়মতো খাবার ছিল না, সিডনি থেকে আমরা হোবার্টে উড়ে গিয়েছিলাম।” 

 

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য