কর্তারপুর সাহিবে ফটোশুট পাক মডেলের, গ্রেফতারির দাবি আকালি দলের

পাকিস্তানের পবিত্র কর্তারপুর সাহিব গুরুদ্বারায় ফটোশুট করেছিলেন এক পাক মডেল। একটি অনলাইন বস্ত্র বিপণীর হয়ে তিনি বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পবিত্র কর্তারপুর সাহিব গুরুদ্বারায় ফটোশুট করেছিলেন এক পাক মডেল। একটি অনলাইন বস্ত্র বিপণীর হয়ে তিনি বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন এবং সেগুলি একটি বিজ্ঞাপণে ব্যবহার হয়। মন্নত ক্লোদিং নামে ওই অনলাইন বস্ত্র বিপণী পরে সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতেই ক্ষোভে ফেটে পড়েন শিখ ধর্মাবলম্বীরা। তাঁদের দাবি, এই ধরণের ঘটনা তীব্র আপত্তিকর ও শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিরোমনি অকালি দল। তাঁরা ওই পাক মডেলের গ্রেফতারির দাবিও তুলেছেন।

জানা যাচ্ছে, ওই পাক মডেল কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব কমপ্লেক্সে একটি ফটোশুট করেন। ওই ভিডিও বিজ্ঞাপণে দেখা যাচ্ছে তিনি লাল রঙের সালোয়ার কামিজ পড়ে গুরুদ্বারের দিকে পিছন ফিরে পোজ দিচ্ছেন। তাঁর মাথা অনাবৃত। প্রসঙ্গত, কোনও গুরুদ্বারে পুরুষ ও মহিলা অনাবৃত মাথায় প্রবেশ করতে পারেন না। অথচ ওই পাক মডেল কর্তারপুরের পবিত্র গুরুদ্বার দরবার সাহিব কমপ্লেক্সে খালি মাথায় প্রবেশ করে পিছন ফিরে ফটো শুট করেছেন। এর প্রতিবাদে শিরোমনি অকালি দলের অন্যতম নেতা মনজিন্দর সিং সিরসা টুইট করে বলেন, শ্রী কর্তারপুর সাহিবে মডেলিং অপবিত্র কাজ। কিছুদিন আগে এক পাক তারকা মসজিদে ভিডিও শুট করে, তারপর তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পাক আদালত। এই মহিলাকেও গ্রেফতার করতে হবে। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি’-র প্রেসিডেন্ট পরমজিৎ সিং সরনাও। তিনি টুইটে লেখেন, এবার থেকে গুরুদ্বারগুলিতে ইংরেজি এবং উর্দুতে নির্দেশিকা থাকতে হবে। সেখানে আগত দর্শনার্থীরা যেন কাঙ্ক্ষিত আচরণ করেন, তাঁরা যেন শিখ ‘কোড অফ কন্ডাক্ট’ মেনে চলেন। কেউ যেন গুরুদ্বারের দিকে পিছন ফিরে না দাঁড়ান বা তাঁদের মাথা অনাবৃত না থাকে।

শুধু ভারত নয়, পাকিস্তানেও এই বিজ্ঞাপণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শিখ ধর্মাবলম্বীদের মধ্যে। সেই ক্ষোভের আঁচ টের পেয়ে এক পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী শিখ আবেগের পক্ষে দাঁড়িয়ে টুইট করেছেন। তিনি লেখেন, অভিযুক্ত মডেলের ক্ষমা চাওয়া উচিত। কর্তারপুর সাহিব ধর্মীয় স্থান, সিনেমার সেট নয়। সোশাল মিডিয়ায় উপচে পড়ে ক্ষোভ। এরপর নড়েচড়ে বসে পাকিস্তানের ওই অনলাইন বস্ত্র বিপণী সংস্থা মন্নত। তাঁরা একটি টুইট করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে জানিয়ে দেয়, তাঁরা সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি ও পোস্ট ডিলিট করে দিচ্ছেন। পাশাপাশি ক্ষমা চেয়ে নিয়েছেন ওই পাক মডেলও।

 

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন