ইজরায়েলের সমালোচনা করায় মার্কিন সেনা কর্তাকে সরালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের সঙ্গে তেল আভিভের সঙ্ঘাতের মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সমালোচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়লেন এক মার্কিন সেনা কর্তা। কর্নেল নাথান ম্যাক্করম্যাক নামে ওই সেনা কর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সেনা আধিকারিক আমেরিকার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের জে৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরটের লেভান্ত (ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল) ও মিশর শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর প্রতিবেদন অনুসারে, গত কয়েক মাস ধরেই ইজরায়েল ও নেতানিয়াহু সরকারের সমালোচনা করে জনপ্রিওয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ একের পর এক পোস্ট করেছিলেন কর্নেল নাথান ম্যাক্কারম্যাক। ওই পোস্টে নেতানিয়াহু এবং তাঁর মিত্রদের (পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধানদের) তুলোধনা করেন। প্যালেস্তাইনে ইজরায়েলের ‘গণহত্যা’ সংগঠিত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন লিখেছেন, ‘পশ্চিমা দেশগুলো হলোকাস্টের অপরাধবোধ থেকে ইজরায়েলের সমালোচনা করা থেকে অনেক দূরে থাকে। কয়েক দশক ধরে ইসরায়েলের কার্যকলাপ জাতিগত নির্মূল এবং গণহত্যার অভিযোগের জন্ম দিয়েছে।’ ইজরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) জিউইশ নিউজ সিন্ডিকেটের (জেএনএস) তরফে নাথান ম্যাক্কারম্যাকের পোস্ট নিয়ে খবর প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গেই পেন্টাগনের তরফে ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত করা হয় ম্যাক্কারম্যাককে। পেন্টাগনের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা দফতর এসব পোস্টের বিষয়বস্তু এবং এর প্রভাবের বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করছে।’

’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে