শূকর মারতে বিদ্যুতের ছ্যাঁকা, উল্টে মরল কসাই

পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শূকরকে কীভাবে মারতে হয় তা কম-বেশি সকলের জানা। শূকরকে দেওয়া হয় বৈদ্যুতিক দণ্ডের ছ্যাঁকা। সেই দণ্ডে নিমেষেই ঘায়েল হয় সেই। তারপর কষাই তাকে মনের সুখে কাটা ছেঁড়া করে। হংকন থেকে এল উল্টো খবর।

এক কসাই একটি শূকরকে মারতে তার গায়ে বৈদ্যুতিক দণ্ড স্পর্শ করে। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায়। কসাই এবার তার ছুরি-চাকুতে ধার দিয়ে কাটার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। জ্ঞান হারিয়ে ফেলা শূকরটিকে কাটবে বলে নিয়ে এসেছে। সবে গলায় কোপ দিতে যাবে। অমনি সেই শূকরের জ্ঞান ফিরল। দে ছুট। কসাই কোপ মারল নিজের হাতে। যন্ত্রণায় ছটফট করতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেকক্ষণ কোনও সাড়া শব্দ না হওয়ায় কসাই খানার কর্মীরা তাঁর খোঁজ শুরু করে। দেখে মাটিতে তাঁর নিথর দেহ পড়ে রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনায় কসাই খানায় শোকের ছায়া। হংকং শ্রম দফতর থেকে ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে। হত কসাই খানার পরিবারের প্রতি জ্ঞাপন করা হয়েছে সমবেদনা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনায় কারও গাফিলতি থাকলে বা তদন্তে পরিকাঠামো সংক্রান্ত ত্রুটি ধরা পড়লে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব কিছুই তদন্ত সাপেক্ষ।  ঘটনাটি দুঃখের। তবে মজারও।  

খবর সিএনএন-য়ের। ঘটনা হংকংয়ের সেউং শুই কসাই খানায়। 

আরও পড়ুন ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্যের ‘বাংলাশ্রী’ প্রকল্প

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের