বিমানে ফের অসভ্যতা, যাত্রীকে জোর করে নামিয়ে দিলেন পাইলট

বিমান চালকের সিদ্ধান্ত ও সাহসের প্রশংসা করেছেন অন্যান্য যাত্রীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে প্রসাব কাণ্ড শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বেই। তার মধ্যেই ফের প্রকাশ্যে এসেছে বিমানে এক মদ্যপ যাত্রীর অসভ্য আচরণ। একাধিকবার ওই যাত্রীকে সংযত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বিমান কর্মীরা। কিন্তু তাতে কর্ণপাত না করায় শেষ পর্যন্ত অভিযুক্ত যাত্রীকে জোর করেই বিমান থেকে নামিয়ে দিলেন স্বয়ং পাইলট। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই দৃশ্যের ভিডিও। বিমান চালকের সিদ্ধান্ত ও সাহসের প্রশংসা করেছেন অন্যান্য যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুধবার অস্ট্রেলিয়ার টাউনসভিল্লে থেকে সিডনিগামী উড়ানে।

‘স্কাই নিউজ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমান সিডনির উদ্দেশে রওনা হওয়ার আগে টাউনসভিল্লে বিমানবন্দরে অপেক্ষা করছিল। আর তখনই ঘটে যাচ্ছেতাইকাণ্ড। এক যাত্রী অসভ্যতা শুরু করে দেন। তাঁকে শান্ত হওয়ার অনুরোধ জানান বিমান কর্মীরা। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি ওই যাত্রী। বিমান কর্মীরা তখন চালকের গোচরে আনেন বিষয়টি। তিনিও ওই যাত্রীকে নিজের আসনে বসতে বলেন। কিন্তু তাতে গোঁসা হয় যাত্রীর। তিনি চালকের পোশাক ধরে টানতে থাকেন। নিমিষেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

শেষ পর্যন্ত এক বিমান কর্মী ও যাত্রীর সাহায্য নিয়ে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন চালক। ভিডিওতে শোনা যাচ্ছে, বিমান থেকে নামিয়ে দেওয়ার পরে পাইলটের উদ্দেশে গালিগালাজ দিচ্ছেন অভিযুক্ত যাত্রী। এমনকী দেখে নেওয়ারও হুমকি দেন। জবাবে বিমান চালক পাল্টা ওই যাত্রীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের