ওয়ালমার্ট ভেঙে ফেলার হুমকি পাইলটের, শুরু রফা

পাইলটের সঙ্গে কথা শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমান চালিয়ে ওয়ালমার্ট ভেঙে ফেলার হুমকি দিয়ে বসলেন এক পাইলট। হুমকি পেয়ে পুলিশের কালঘাম ছুটেছে। তাদের প্রথমে মনে হয়, হুমকি দিয়েছ কোনও জঙ্গি। পরে তারা হুমকির মালিকের পরিচয় জানতে পেরে ওয়ালমার্ট দ্রুত খালি করার নির্দেশ দেয়। সেখানকার টাউন প্ল্যানিং ডিপার্টমেন্টের পদস্থ আধিকারিকেরা ওই পাইলটের সঙ্গে কথা বলা শুরু করেছে। চেষ্টা করছে তার দাবি জানার। প্রত্যদর্শীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিমানটি খুব নীচু এলাকা দিয়ে চক্কর কাটছে।

বিমান চালিয়ে মিসিসিপ্পির তুপেলো শহরের একটি ওয়ালমার্ট ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয় তুপেলোর টাউন প্ল্যানিং ডিপার্টমেন্টকে। দফতরের পদস্থকর্তারা পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ দ্রুত ওই ওয়ালমার্টে পৌঁছে এলাকা খালি করার নির্দেশ দেয়। মাইকিং করে বলা হয়, অবিলম্বে ওয়ালমার্ট খালি করে দিতে হবে। পুলিশের ঘোষণা শুনে শুরু হয় হুড়োহুড়ি। প্রাণের ভয়ে সকলে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।

হুমকি দেওয়া হয় এদিন ভোর পাঁচটা নাগাদ। হুমকি বার্তা পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে লোকজনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুপেলো পুলিশের তরফ থেকে বলা হয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ এক পাইলট বিমান চালিয়ে ওয়ালমার্ট গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশ দ্রুত ওই ওয়ালমার্টে গিয়ে সেখানকার লোকদের বেরিয়ে যেতে বলে। পাইলটের সঙ্গে সমঝোতা শুরু হয়েছে। জানার চেষ্টা চলছে তাঁর দাবির। এই খবর লেখা পর্যন্ত, পাইলটের সঙ্গে রফা চূড়ান্ত হয়নি।

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

তুমুল ঝড়-বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা! দুপুর গড়াতেই আবহাওয়ার বড় বদল?

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ