চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানের বাথরুমে মৃত্যু পাইলটের, তড়িঘড়ি অবতরণের ব্যবস্থা গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের বাথরুমে পড়ে মারা গেলেন পাইলট। জরুরি অবতরণ করানো হল পানামায়। রবিবার লাটাম এয়ারলাইন্সের মিয়ামি থেকে চিলিগামী এক বিমানে এমনটাই ঘটেছে। বিমানে ২৭১ জন যাত্রী ছিল। শেষমেশ কো-পাইলট দ্বারা বিমানটির অবতরণ করানো হয়। মৃত ওই পাইলটের নাম ইভান আন্দাউর (৫৬)।

বিমানটি ওড়ার তিনঘণ্টা পর অসুস্থবোধ করতে থাকেন পাইলট। ক্রু দ্বারা তাঁকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবুও শেষরক্ষা হয়নি। শেষঅবধি বাথরুমে পড়ে মারা যান তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছে লাটাম এয়ারলাইন্স।

লাটাম এয়ারলাইন্স গ্রুপ জানিয়েছে যে,  রবিবার ফ্লাইট LA505 বিমানটি মিয়ামি-সান্তিয়াগোর পথে ছিল। তখন কমান্ড ক্রুর তিন সদস্যের একজনের মেডিক্যাল জরুরি অবস্থার কারণে  পানামার টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাইলট দুঃখজনকভাবে মারা গিয়েছেন। তাঁর ২৫ বছরের কর্মদক্ষ জীবন ছিল।” মঙ্গলবার বিমানটি পানামা ছেড়ে চিলির দিকে রওয়ানা দিয়েছে বলেই জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ