২২ জুন মার্কিন সফরে মোদি, নৈশভোজের আয়োজন করছেন জো বাইডেন

ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশ ভোজের আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আগামী ২২ জুন মার্কিন সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। আজ বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও কতদিনের সফরে মার্কিন মুলুকে পা রাখবেন নরেন্দ্র মোদি, তা স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করার কাজ চালাচ্ছেন দুই দেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। এদিন হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, জলবায়ু পরিবর্তন, জনশক্তি উন্নয়ন এবং স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির ওপরে জোর দেওয়া হবে।’ বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, ভারতের রাষ্ট্রপ্রধানের মার্কিন সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অটুট ও দৃড় হবে।

ওয়াশিমটন সফরে আসার আগে আগামী মে মাসের শেষের দিকে জাপানের হিরোশিমাতে জি-৭ বৈঠকেও মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি ৭-এর সদস্য না হওয়া সত্বেও ভারতকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।   

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত