ভোজ হয় কাহারে, দেখালেন ব্রিটিশরা পোঙ্গলের খাবারে

পোঙ্গলের ভোজে মজলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের পাশাপাশি ব্রিটিশ সেনাবাহিনীর কর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯০ বছর ধরে শাসন করে যাওয়া ভারতবর্ষের মোহ আজও কাটিয়ে উঠতে পারেননি মহারানী ভিক্টোরিয়ার(Queen Victoria) দেশের মানুষেরা। তাই বোধহয় থেকে থেকেই ভারতীয় উৎসবে সামিল হয়ে যান সেখানকার রাজপরিবারের সদস্য থেকে দেশের সরকারি আধিকারিকেরাও। আর এখন তো ব্রিটিনের(Britain) প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনক(Rishi Sunak)। সেই ঋষির কার্যালয়ের আধিকারিকেরা এবং ব্রিটিশ সেনাবাহিনীর আধিকারিকেরা কিনা সামিল হলেন পোঙ্গল(Pongal) উৎসবে। টেবিলে কেউ শার্ট প্যান্ট কোট পড়ে কেউ বা ব্রিটিশ সেনাবাহিনীর উর্দিতেই টেবিল চেয়ারে বসে পড়ে চেটে পুটে খেলেন নলেন গুড় আর দুধ দিয়ে ফোটানো বিশেষ ভাত। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। ব্রিটেনের মানুষ তো বটেই বিশ্বজুড়ে ১ লক্ষেরও বেশি মানুষ দেখলেন সেই দৃশ্য।   

পোঙ্গল নিয়ে ব্রিটিনে বসবাস করা তামিলদের শুভেচ্ছাও জানিয়েছেন ঋষি। বলেছেন, ‘আমি থাই পোঙ্গল উদযাপনকারীদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই সপ্তাহন্তে তা পালন করার জন্য। আমি জানি এই উৎসবটি সারা দেশের ছড়িয়ে থেকে বসবাস করা আপনাদের পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার প্রিয়জনদের সঙ্গে একত্রিত হয়েছেন, তখন আমি ব্রিটিশ তামিলদের একটি বিশাল ধন্যবাদ জানাতে চাই, আপনাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আপনি দেশ, আপনার পরিবার এবং সম্প্রদায়ের জন্য নিরলস কাজ করে চলেছেন।’ উল্লেখ্য পোঙ্গল হল তামিলদের নববর্ষের সূচনার উৎসব। আর ব্রিটেনে যে ২ সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বসবাস করেন তার মধ্যে অন্যতম হল তামিল। বাকি দুই সম্প্রদায় হল বাঙালি ও পাঞ্জাবি।

যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কলাপাতার পাত পেড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের কর্মী এবং ব্রিটিশ(British) সেনাবাহিনীর কয়েকজন আধিকারিক রীতিমত চেটেপুটে খাচ্ছেন পোঙ্গলের ভোজ। তাঁদের পাতে ছিল গুড় আর দুধ দিয়ে সিদ্ধ ভাত, ইডলি, চাটনি আর কলা। কেউ চামচ দিয়ে তা খাচ্ছেন তো কেউ হাত দিয়ে চেটেপুটে তা খাচ্ছেন। বেশ বোঝাই যাচ্ছে সনাতন ভারতীয় খাবারে ঠিক কতটা দিল দিয়ে বসে আছেন ব্রিটেনের এই সব পুরুষ ও মহিলারা।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে