চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘খুনে অভিযুক্ত’ শাহবাজ মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার প্রেসিডেন্ট আলভির

আন্তর্জাতিক ডেস্ক:  শপথগ্রহণ করল পাক মন্ত্রিসভা। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান সেনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি। শপথগ্রহণ অনু্ষ্ঠান হওয়ার কথা ছিল সোমবার। প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করানোর আর্জি জানানো হলেও প্রেসিডেন্ট তা মানতে অস্বীকার করেন। ফলে, শপথগ্রহণ অনুষ্ঠান একদিন পিছিয়ে দিতে হয়। মঙ্গলবার শপথবাক্য পাঠ করান সেনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জানি।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৪। এর মধ্যে ৩১ জন ক্যাবিনেট পর্যায়ের, বাকি তিনজন রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। মন্ত্রিসভায় জায়গায় হয়নি পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টোর। পাক-মন্ত্রিসভা গঠিত হয়েছে সাতটি দল নিয়ে। তাদের মধ্যে পাকিস্তান পিপলস পার্টিও রয়েছে। অন্যান্য দলগুলি হল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ), মুত্তাহিদা মজলিসে আলম, মুত্তাহিদা কোওয়ামি মুভমেন্ট পাকিস্তান, বালোচিস্তান আওয়ামি পার্টি, জামহুরি ওয়াতন পার্টি, পাকিস্তান মুসলিম লিগ (কোয়াদ-এ-আজম)। প্রধানমন্ত্রীর পরামর্শদাতার দায়িত্ব পেতে চলেছেন দুজন-মিফতা ইসমেইল, আমির মোকাম। এরা দুজনেই পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ)। পাকিস্তান পিপলস পার্টি থেকে প্রধানমন্ত্রীর পরামর্শদাতার পদে নিযুক্ত হয়েছেন কামার জামান কায়রা।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে দ্য ডন পত্রিকা জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আয়াজ সাদিক অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন। পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন আজাম নাজির তারার ল্য, শক্তি মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন শাহিদ খাকান আব্বাসি। এই মন্ত্রিসভার স্থায়ীত্ব কতদিনের, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ইমরান আগামীদিনে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছে।

আরও পড়ুন ‘খুনে অভিযুক্ত’ শাহবাজের হাত ধরেই পাকিস্তানে ফিরল পরিবারতন্ত্র

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ