চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেন অভিযানের আগে পারমানবিক অস্ত্রের মহড়া দিয়েছিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন (Ukraine) আগ্রাসনের আগে রাশিয়া পারমাণবিক অস্ত্রের মহড়া দিয়েছিল। একটি সর্বভারতীয় চ্যানেলের খবর তেমনই। তারা তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, মহড়া হয়েছে গত শনিবার। এই মহড়ার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিন পার্লামেন্টের সমর্থন চেয়ে প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে সাড়া দিয়েছে পার্লামেন্ট।

মস্কো পরে বিবৃতি জারি করে মহড়ার খবর জানিয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী, মহড়ায় অংশ নিয়েছিল সাবমেরিন, অত্যাধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক নৌবাহিনী। পাশাপাশি পারমাণবিক অস্ত্রেরও তারা পরীক্ষা করে।

জি-সেভেন গোষ্ঠীর শীর্ষনেতারা এই খবরে রীতিমতো উদ্বিগ্ন। তারা মনে করছে, এখনই ইউক্রেন (Ukraine) থেকে রুশ সেনার সরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। ইতোমধ্যে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। এদিকে, বিশ্বব্যাঙ্ক ইউক্রেনকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। জানা গিয়েছে, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ইউক্রেনকে আর্থিক দিক থেকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রাথমিকভাবে ইউক্রেনকে তারা সাড়ে তিনশো মিলিয়ন মার্কিন ডলার তুলে দিচ্ছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। নজর রেখেছেন মার্কিন প্রেসিডেন্টও। নজর রেখেছে সে দেশের জাতীয় নিরাপত্তা বাহিনীও। প্রয়োজনে ইউক্রেনকে (Ukraine) সেনা সাহায্য করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, জি-৭ গোষ্ঠীর তরফ থেকে রাশিয়াকে বলা হয়েছে, তারা আগ্রাসনের পথ ছেড়ে যেন কূটনৈতিক পথ অবলম্বন করে। জানা গিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন রাশিয়াকে আঘাত ব্রিটেনের, পাঁচ ব্যাঙ্ক ও তিন ধনকুবেরের উপরে নিষেধাজ্ঞা

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ