নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফার নির্বাচন শেষ হতেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে পরিবেশ রক্ষার লক্ষ্যে দেওয়াল লেখা মুছে ফেলা এবং ফ্লেক্স-ব্যানার সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। তাঁর নির্দেশে ইতিমধ্যেই দলীয় কর্মীরা বিভিন্ন এলাকায় কাজে নেমেছেন। নতুন পল্লী সহ একাধিক ওয়ার্ডে দলীয় ঝান্ডা, পোস্টার ও ব্যানার সরানোর কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, ভোটপর্ব শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা ও ফ্লেক্স রয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। ফলে রাস্তার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের সমস্যাও তৈরি হয়। তবে এই প্রচলিত ছবির ব্যতিক্রম ঘটিয়েছেন কবি দত্ত। ভোট গ্রহণ শেষ হতেই তিনি দ্রুত সমস্ত প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন।দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লেখা মুছে ফেলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ফ্লেক্স, পোস্টার ও ব্যানার খুলে নেওয়া হচ্ছে। যদিও সব কাজ একদিনে শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মীরা। তাঁদের মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পুরো এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

এই বিষয়ে কবি দত্ত বলেন, “ভোট শেষ হয়ে গেছে, তাই দেওয়াল লেখা বা পোস্টার রাখার কোনও প্রয়োজন নেই। এতে দৃশ্য দূষণ হয় এবং সাধারণ মানুষের অসুবিধা তৈরি হয়। তাই দ্রুত সব সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তাঁর এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ