‘যে কোনও পরিণতির জন্য প্রস্তুত’, নীরবতা ভেঙে মন্তব্য শাহবাজ শরিফের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে নীরবতা ভাঙলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন যে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার জন্য তারা প্রস্তুত। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন যে তাঁর প্রিয় পাকিস্তান সে কোনও পরিণতির জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, এখানে দুর্ঘটনা বলতে শরিফ যুদ্ধের কথাই বলতে চেয়েছেন।

শাহবাজ শরিফের কথায় “পাকিস্তান যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত। শান্তি আমাদের অগ্রাধিকার। আমরা আমাদের অখণ্ডতা এবং নিরাপত্তার সঙ্গে কখনওই আপোষ করব না।” সম্প্রতি অন্যান্য পাকিস্তানি নেতা এবং পাক মন্ত্রীরা বারবার বলতে চেয়েছেন পহেলগাঁও হামলার জন্য ভারতই দায়ী। ভারতই এই ঘটনা ঘটিয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করছে। কিন্তু পাক প্রধানমন্ত্রীর বক্তব্য ওই সব নেতা মন্ত্রীদের থেকে যেন কিছুটা নরম। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার মতো নক্কারজনক ঘটনায় বিশ্বের প্রতিটি দেশই ভারতের পক্ষে মত দিয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। সার্ক ভিসা প্রদান বন্ধ হয়েছে। এছাড়া পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়ে আটারি সীমান্ত। পিছিয়ে নেই পাকিস্তানও। তারাও সিমলা চুক্তি বাতিলের হুঙ্কার দিয়েছে। ভারতীয় নাগরিক, কূত্রনীতিবিদদের ভারতে ফিরে আসার নির্দেশ  দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা বর্ডার। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। ২৬/১১-এর মূল পরিকল্পনাকারী এবং লস্কর প্রধান হাফিজ সাঈদ এই হামলার মূল হ্যান্ডলার ছিলেন বলে জানা গিয়েছে।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার