ট্রাম্পের সঙ্গে বৈঠক স্থগিত হওয়ার পরেই পরমাণু যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক স্থগিত হতেই পরমাণু যুদ্ধের সম্ভাব্য প্রস্তুতি নিতে শুরু করল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই মহড়া অনুশীলনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও অন্তর্ভুক্ত ছিল। খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে তাঁর কার্যালয়ে বসে ওই মহড়া প্রত্যক্ষ ভার্চুয়ালি প্রত্যক্ষ করেছেন। ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থেকেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত বন্ধের বিষয়ে আলোচনার জন্যই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শীর্ষ বৈঠকে বসার কথা ছিল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ওই বৈঠক নিয়ে টেলিফোনে কথা হয় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের। ঘটনাচক্রে তার পরেই ওয়াশিংটনের তরফে ট্রাম্প-পুতিন বৈঠক ‘সাময়িক ভাবে’ বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তবে কেন শীর্ষবৈঠক আচমকা স্থগিত করা হল, তার কোনও কারণ জানায়নি হোয়াইট হাউস। মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভবনা ক্ষীণ হয়ে গেল বলেই মনে করেন কূটনীতিবিদরা।

ওই বৈঠক স্থগিতের পিছনে ট্রাম্প প্রশাসনের অস‍ৎ উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট। তাই কোনও ঝুঁকি না নিয়েই রাশিয়ার পারমাণবিক যুদ্ধের সঙ্গে জড়িত বাহিনীকে সম্ভাব্য লড়াইয়ের জন্য পরস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বুধবার ক্রেমলিনের তরফে জানানো হয়েছে প্রেসিডেন্টের নির্দেশের পরেই উত্তর-পশ্চিম রাশিয়ার প্লেসেটস্ক উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। তাছাড়া ব্যারেন্টস সাগরে একটি সাবমেরিন দ্বারা একটি সিনেভা আইসিবিএম উৎক্ষেপণ করা হয়েছিল। মহড়ায় টিইউ-৯৫ (Tu-95) কৌশলগত বোমারু বিমানও দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ভিডিও লিঙ্কের মাধ্যমে পুতিনকে জানিয়েছেন যে মহড়াগুলি ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদনের পদ্ধতি অনুশীলনের” উদ্দেশ্যে করা হয়েছে।’

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা