সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাত বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক মুদি দোকানদার। অভিযোগ, দোকানে জিনিস কিনতে গিয়েছিল ওই নাবালিকা, আর সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করে এক যুবক। বাড়ি ফিরে মায়ের কাছে পুরো ঘটনার কথা জানায় সে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুর জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুন দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিল ওই সাত বছরের এক নাবালিকা। অভিযোগ, সেই সুযোগেই দোকানদার তাকে শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে নাবালিকা কান্নায় ভেঙে পড়ে এবং মাকে সমস্ত ঘটনা জানায়। এরপর নাবালিকার মা অভিযুক্তের কাছে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, তখন ওই দোকানদার তাঁকে ভয় দেখিয়ে হুমকি দেয়। এরপর আর দেরি না করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুনঃ দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু হয়েছে। তদন্তে যা তথ্য সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কড়া শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩