চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোল্যান্ড সফরে গিয়ে ফের রাশিয়াকে আক্রমণ বাইডেনের, পুতিনকে ‘কসাই’ আখ্যা

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মাস পার করেছে। কিন্তু তারপরেও যুদ্ধে আব্যাহতি দেওয়ার কোনও সংকেতই পাওয়া যাচ্ছে না মস্কোর তরফ থেকে। যদিও  ইউক্রেনীয় সেনার গোয়েন্দা দফতরের দাবি আগামী মাসেও একইভাবে চলবে এই রুশ আগ্রাসন। মে মাসের প্রথম দিকে শেষ হতে পারে এই যুদ্ধ। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি পুতিন সরকারকে। এমতাবস্থায় দুদিনের পোল্যান্ড সফরে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে এসে পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরেই রুশ প্রধান ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ আখ্যা দিয়ে আরও একবার জোরালো আক্রমণ করেন বাইডেন। 

দুদিনের সফরে গিয়ে এই মুহূর্তে পোল্যান্ডেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পোল্যান্ডে পৌঁছেই তিনি শরণার্থী শিবিরে গিয়ে ইউক্রেনীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পোল্যান্ডের নারোডোভি স্টেডিয়ামে একটি অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে এই সর্বহারা ইউক্রেনীয়দের থাকার জন্য। সেখানেই শনিবার যান বাইডেন। শরণার্থীদের সঙ্গে দেখা করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বাইডেন বলেন, ‘পুতিন একজন কসাই।’ সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘পুতিনের জন্য আজ রাশিয়ার গণতন্ত্রও বিপর্যস্ত। সাধারণ মানুষের কণ্ঠরোধ করছে পুতিন সরকার। ঈশ্বরের দহাই দিয়ে কোনও মানুষ এইভাবে ক্ষমতায় থকাতে পারে না।’ 

শনিবার পোল্যান্ডের নারোডোভি স্টেডিয়ামে প্রায় ৩০ মিনিট বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটো প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘ন্যাটো অধ্যুষিত অঞ্চলের এক ইঞ্চি জমির ওপরেও রাশিয়া নিজের বলপ্রয়োগ করলে তার যোগ্য জবাব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।’ সেই সঙ্গে ইউক্রেনীয়দের মনোবল বাড়াতে এদিন তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ইউক্রেনীয় তাঁদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছেন। এই লড়াইয়ে তাঁদের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁদের সর্বশক্তি দিয়ে সাহায্য করবে আমেরিকা।’ 

তবে মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো নিয়ে এদিন যতই বার্তা দিক না কেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদামির জেলেনস্কি কিন্তু মোটেই আর ন্যাটোর ওপর ভরসা রাখতে পারছেন না। ইতিমধ্যেই বেশ কয়েকবার ইউক্রেন প্রেসিডেন্টকে ন্যাটো এবং ন্যাটো অন্তর্ভুক্ত দেশের বিরুদ্ধে মুখ খুলে দেখা গিয়েছে। দিনকয়েক আগেই তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা  কি প্রভাব ফেলবে ইউক্রেনের ওপর সেটাই এখন দেখার।  

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ