পুতিনের ২ গোপন সন্তানের কথা প্রকাশ ! ইংরেজি শিখতে খরচ ৮ হাজার ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তাবড় শক্তিশালী নেতা হিসাবে পুতিনের নাম থাকলেও, সেদেশে তাঁর ব্যক্তিগত বিলাসবহুল জীবন যাপন নিয়ে সেভাবে চর্চা বাইরে আসেনা। সম্প্রতি এক নয়া রিপোর্টে তোলপাড় শুরু হয়েছে। পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে করেছে ‘দ্য ডোসিয়ার সেন্টার’(রুশ তদন্তকারী ওয়েবসাইট)। রিপোর্টে দাবি করা হচ্ছে, এক প্রাক্তন অলিম্পিক জিমনাস্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের গোপন সন্তান রয়েছে। সেই ২ সন্তানকে নিয়ে ওই জিমনাস্ট বিলাসী জীবনযাপন করছেন বলে জানা গিয়েছে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অথচ ওই প্রাক্তন অলিম্পিক জিমনাস্টের ও তাঁর দুই সন্তানের কোনও তথ্য নেই রুশ সরকারি রেকর্ডে। জানা গিয়েছে,প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট অ্যালাইনা কাবায়েভার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রোমান্টিক সম্পর্ক এবং তাঁদের দুই শিশুসন্তান রয়েছে।

তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে এক দশকের বেশি সময় ধরে এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন ও জিমন্যাস্ট কাবায়েভা দুজনই। তাঁদের দুজনের দাবি যে, এগুলো সত্যি নয়। তাঁরা কেউই সম্পর্কে নেই। তাঁদের মধ্যে এক দশক ধরে কোন সম্পর্কই ছিল না।

রুশ তদন্তকারী ওয়েবসাইটে আরও দাবি করা হয়েছে, প্রাক্তন জিমনাস্ট ও পুতিনের এই গোপন সন্তানদের নাম ইভান ও ভ্লাদিমির জুনিয়র। ইভানের বয়স ৯ ও ভ্লাদিমির জুনিয়রের বয়স ৫ বছর। ইভানের জন্ম ২০১৫ সালে এবং পুতিন জুনিয়রের জন্ম ২০১৯ সালে। সেখানে আরও বলা হয়েছে, নিয়মিতভাবেই পুতিন ওই দুই সন্তানকে দেখে থাকে। তাঁরা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করে থাকে। তবে জনসাধারণের দৃষ্টি এড়িয়ে সন্তানদের দেখভাল করে থাকেন পুতিন।

১৯৮৩ সালে লুদমিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পুতিন। যদিও বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁদের মধ্যে। লুদমিলা হল তাঁর প্রাক্তন স্ত্রী। ক্রেমলিনের তথ্য অনুযায়ী,পুতিনের ও তাঁর প্রাক্তন স্ত্রী লুদমিলার দুই সন্তান রয়েছে। তাঁরা হল মারিয়া ও ক্যাটরিনা।

ডোসিয়ার সেন্টারের দাবি, লুদমিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার ছয় বছর আগে ২০০৮ সালের শুরুর দিকে অলিম্পিক জিমন্যাস্ট কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু হয়।

জানা যায়,অন্তঃসত্ত্বা কাবায়েভা (৪১) ইভানকে জন্ম দিতে সুইজারল্যান্ডের লুগানোর একটি ক্লিনিকে গিয়েছিলেন। আর ভ্লাদিমির জুনিয়রকে তিনি জন্ম দেন রাশিয়ার মস্কোয়। ইভান ও ভ্লাদিমির—জুনিয়র দুজনই মস্কোর উত্তর–পশ্চিমে পুতিনের একটি বাড়িতে থাকে। গান, সাঁতার ও জিমন্যাস্টিকস শেখার জন্য তাঁদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক।

জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ইতিমধ্যে ইভান অংশগ্রহণ করেছে বলে জানা যায়।বাবা পুতিনের সঙ্গে মাঝেমধ্যে হকিও খেলে সে।প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই সন্তানের ব্যক্তিগত ইংরেজি শিক্ষকের পেছনে মাসে পুতিন পরিবারের খরচ হয় ৮ হাজার ৫০০ মার্কিন ডলার(টাকার অঙ্কে ১০ লক্ষ ৩ হাজার)। যদিও পুতিনের এই পরিবারটি আলাদাভাবে বাস করে। একসঙ্গে থাকে না তাঁরা।

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল