‘মিডিয়া মোগল’ রুপার্টের বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে জানেন ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ধনকুবের রুপার্ট মারডককে কে না চেনে! এককথায় ‘মিডিয়া মোগল’ নামে পরিচিত তিনি। তাঁর সুবিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। জল্পনা উঠছিল মৃত্যুর পর তাঁর বৃহৎ সাম্রাজ্য বড় ছেলের হাতে তুলে দেবেন। তবে সব জল্পনার অবসান শেষ হল। আইনি লড়াইয়ের আপাত নিষ্পত্তি হয়েছে। পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও মৃত্যুর পর বড় ছেলেকে এর নিয়ন্ত্রণ দিতে ধনকুবের রুপার্ট মারডকের আবেদন নাকচ করে দিয়েছেন আমেরিকার নেভাদার কোর্ট কমিশনার।

বিপুল সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে ৯৩ বছর বয়সী রুপার্ট মারডকের প্রতিপক্ষ ছিলেন তাঁরই আরও তিন সন্তান। এখন থেকে তাঁরাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের অধিকার পাবেন।

১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। তিনি চেয়েছিলেন, তাঁর মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন।(লাচলানের)ভাইবোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডকের কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ ছাড়াই লাচলান বাবার গড়া ট্রাস্টের অধিকার নিতে পারবেন। আর তাই নিজের বড় ছেলের হাতে দায়িত্ব তুলে দিতে আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই আবেদন নাকচ করে দিয়েছে কোর্ট কমিশনার।

এই মিডিয়া মোগলের তিন সন্তান প্রুডেন্স, এলিজাবেথ ও জেমসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কমিশনারের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আশা করছি, এই আইনি লড়াইয়ের বাইরে গিয়ে আমরা পরিবারের সব সদস্যের মধ্যকার সম্পর্ককে ভাল করার চেষ্টা করব।

অন্যদিকে হতাশার সুর শোনা গেল রুপার্ট মারডকের আইনজীবীর গলায়। রুপার্ট মারডকের আইনজীবী অ্যাডাম স্ট্রিস্যান্ড জানান, আদালতের এই সিদ্ধান্তে তাঁরা হতাশ। আপাতত আপিল আবেদনের পরিকল্পনা করছেন তাঁরা।

উল্লেখ্য, রুপার্ট মারডক এখনও পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন। সর্বশেষ গত জুনে ৯৩ বছর বয়সে ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এলেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী। ছয় সন্তানের বাবা রুপার্ট মারডক।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন