এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৫০৩ বার হামলা চালানো হয়ে বলে খবর। এই হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল আবারও অন্ধকারে নিমজ্জিত হয়েছে। শুক্রবার গভীর রাতে হামলা চালানো হয়েছিল। এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। চার  বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এর যে শেষ কবে তা কেউ জানে না। শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

রাশিয়া রাতভর আকাশ, স্থল এবং সমুদ্রপথে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪৫৮ টি ড্রোন হামলা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৪০৬ টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। ৯ টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইউক্রেন। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানে এর ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

হামলার মূল লক্ষ্য ছিল গ্যাস ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ জ্বালানির অবকাঠামো। কিয়েভ সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট হয়ে যায়। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া প্রদেশে গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, রাশিয়ার চালানো হামলায় ৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন জানান, সেখানে বহু তলা ভবন, বাড়িঘর ও গাড়িতে হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, ভিশহোরদ জেলায় হামলায় এক নারী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক এলাকা ও বিদ্যুৎ অবকাঠামো। পূর্বাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে এক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে