‘উপযুক্ত জবাব দেওয়া হবে’ ইউক্রেনকে কড়া হুশিঁয়ারি পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। একের পর এক হুমকি,কখনো রাশিয়ার তরফে,কখনো বা ইউক্রেনের তরফে। সদ্যই ইউক্রেনবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন।

রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলের ১৩ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইউক্রেনের সেনা। উভয় পক্ষের মধ্যে চলছে জোরদার যুদ্ধ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য নয়া হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়ন করে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা করেছেন  পুতিন।

এই নিয়ে পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন ইতিমধ্যেই। নিরাপত্তা জোরদার ও হামলা প্রতিহত করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে বৈঠকে। পুতিন জানিয়েছেন, ‘সীমান্তের পরিস্থিতি অস্থিরতায় ফেলতেই ইউক্রেন এই কাজ করেছে। তবে থেমে থাকবে না রাশিয়া। তাঁদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এমন ব্যবস্থা নেবে যে ইউক্রেনবাহিনী রাশিয়ার ভূখণ্ড থেকে সরে যেতে বাধ্য হবে। এই লড়াইয়ে রাশিয়া সাফল্য পাবেই।’

এই নিয়ে পুতিন আরও জানিয়েছেন, ‘ইউক্রেন এই কাজ করেছে রাশিয়ার মানুষ যাতে রেগে যায় ও তাঁদের স্থায়িত্বে যাতে আঘাত লাগে। এছাড়াও কিয়েভ সামরিক দিক থেকে রাশিয়াকে হারাতে চাইছে। কিন্তু ইউক্রেন জানে না এর ফল বিপরীত হবে।পাশাপাশি দনেৎস্কে রাশিয়ার অভিযান চলবে। ইউক্রেন যদি ভেবে থাকে, এভাবে শান্তি আলোচনায় তাঁদের লাভ হবে। তা হবে না। সেটা ভুল ধারণা।’

অন্যদিকে,ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, তাঁরা কুরস্কে অভিযান চালু রাখবেন।এখনও পর্যন্ত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা তাঁদের দখলে এসেছে।

উল্লেখ্য,২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এবারই প্রথম মস্কোর এত ভেতরে প্রবেশ করছে কিয়েভ।এতে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে মস্কো। তড়িঘড়ি সীমান্তবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে অনুপ্রবেশ দমনে কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন পুতিন। তবে সেখানে কত সেনা পাঠানো হয়েছে, তা উল্লেখ করা হয় নি।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড