কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

কাবেরি নদীর জলবন্টন বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত কর্নাটক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্নাটক জুড়ে থালাপথি বিজয়ের 'জন নয়গান'-এর প্রদর্শন স্থগিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাবেরি নদীর জলবন্টন বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত কর্নাটক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্নাটক জুড়ে থালাপথি বিজয়ের ‘জন নয়গান’-এর প্রদর্শন স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে ছবি তুলে নেওয়া হয়েছে। কাবেরি নদীর জল ছাড়ার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক সংগঠনগুলো।

সম্প্রতি কাবেরি জল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (CWRC) জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, কর্নাটককে আগামী ১৫ দিন ৩,৫০০ কিউসেক করে জল তামিলনাড়ুতে ছাড়তে হবে। এর পরেই কর্ণাটকের কৃষক সংগঠনগুলো ফুঁসে ওঠে। তাঁদের অভিযোগ, রাজ্যে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং পানীয় জলের তীব্র সঙ্কট থাকা সত্ত্বেও এই নির্দেশ মেনে জল দিলে রাজ্যের ক্ষতি হবে। রাজ্যের কৃষকদের ক্ষতি হবে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’-এর প্রদর্শন বাতিল করা হয়েছে কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে। তামিলনাড়ুর মাণ্ড্য প্রেক্ষাগৃহে গিয়েও বিক্ষোভ দেখায় কৃষক সংগঠনগুলি। ছবির পোস্টার ছিড়ে ফেলে। মান্ড্যার জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়। গুরুশ্রী সিনেমা হলের সামনে এসে উপস্থিত হয়ে কাবেরি জল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে স্লোগান দেয়।

সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই থিয়েটার থেকে বিজয়ের ছবির ব্যানার সরিয়ে নেওয়া গিয়েছে। প্রদর্শন বন্ধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয়ের ছবির পোস্টার অন্য ছবির ছবির পোস্টার দিয়ে ঢেকে দিচ্ছে প্রেক্ষাগৃহ গুলো। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ তামিলভাষী জনসংখ্যা অধ্যুষিত এলাকা গুলিতে টহল বাড়িয়েছে ও অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। জানা গিয়েছে, ‘জন নয়াগন’ ছবিটি কর্নাটক জুড়ে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, কিন্তু কাবেরী বিক্ষোভ জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ছবির প্রদর্শন স্বেচ্ছায় বন্ধ করে দেন হল মালিকরা।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম