Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ সেনাবাহিনী, দাবি রাশিয়ার

রুশ প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষে সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সম্প্রতি ইউক্রেনের তরফে দাবি করা হয়েছি,  এই সংঘর্ষে রাশিয়ার অনেক সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন অনেক ক্ষেত্রেই রাশিয়াকে পাল্টা জবাব দিতে পেরেছে।  শুক্রবার ক্রেমলিন ইউক্রেনের দাবি একপ্রকার স্বীকার করে নিল। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষে সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। রুশ সেনাবাহিনীর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার, রুশ সেনাদের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। 

ইউক্রেনের সুমি শহর পুনরুদ্ধার করা সম্ভব হল। ঠিক যে সময় রাশিয়ার নতুন করে আগ্রাসনের আতঙ্কে পূর্ব ইউক্রেন থেকে প্রাণভয়ে মানুষ পালাতে শুরু করেছে। সেই সময়  সুমি শহরের পুনরুদ্ধার ইউক্রেনের সেনাবাহিনীর মনোবল বাড়াবে।  

ছয় সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের একাধিক শহর কার্যত শ্মশানে পরিণত হয়েছে। রাস্তার ধারে মৃতদেহের স্তূপ। ছবির মতো বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশ করা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর ছবিতে নৃশংসতার ছাপ স্পষ্ট। 

ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, রুশ প্রশাসন যত দ্রুত ইউক্রেনের অভ্যন্তরে ঢুকতে পারবে বলে মনে করেছিল, তত দ্রুত পারেনি। রুশ প্রশাসন দাবি করে, ইউক্রেনকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে এই অভিযান চালিয়েছে। যদিও  এই আগ্রাসনের জেরে রাশিয়াকে একাধিক নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হচ্ছে। প্রতীকি পদক্ষেপ হিসেবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ  মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়া হয়। 

ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমি দেশগুলো মূলত রাশিয়ার তেল রফতানি বন্ধ করতে চাইছে। বিশ্বের বিভিন্ন দেশ যাতে রাশিয়ার থেকে তেল আমদানি না করে, সেই বিষয়ে নিশ্চিত করতে চাইছে ইউরোপ, আমেরিকা।  এই বিষয়ে আমেরিকা পরোক্ষে ভারতকে হুমকি দিয়েছে। ইউরোপ, আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবার সহ ১০০ জন শিল্পপতি ও রুশ বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা করেছে। ইউক্রেনের বুচা শহরের নৃশংসতার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। 

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত