ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ৪৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ খারকিভের এক সুপার মার্কেটে রুশ বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৬ বছরের এক শিশুও রয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। রুশ হামলার নিন্দা করে বিশ্ব নেতাদের কাছে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, ‘বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া একটা নাগাদ খারকিভের কুপিয়ানস্ক জেলার গ্রোজা গ্রামের একটি সুপার মার্কেটে রাশিয়ার ছোড়া রেকট আছড়ে পড়ে। ওই সময় সুপার মার্কেটের ফুড কোর্টে বহু মানুষ খাবার ও প্রয়োজনীয জিনিস কেনার জন্য দাঁড়িয়েছিলেন। রকেটের আঘাতে মার্কেটটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে হুড়মুরীযে ভেঙে পড়ে গোটা মার্কেটটি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন অসংখ্য মানুষ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তুপের নিচ থেকে একের পর এক নিথর দেহ উদ্ধার করা হয়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ছয় বছরের এক কিশোর-সহ মোট ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। রুশ হামলাকে কাপুরোষিত আখ্যা দিয়ে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রনেতাদের কাছে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে