মার্কিন ড্রোন ধ্বংসকারী ‘নায়কদের’ রাষ্ট্রীয় পুরস্কার দিল রাশিয়া

সেই যুদ্ধবিমানের দুই পাইলটকে (Russian Pilot) রাষ্ট্রীয় পুরস্কার দিলো রাশিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি ড্রোনকে (US Drone) ধ্বংস করেছিল রুশ যুদ্ধবিমান সুখোই-২৭। এবার সেই যুদ্ধবিমানের দুই পাইলটকে (Russian Pilot) রাষ্ট্রীয় পুরস্কার দিলো রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

শুক্রবার যুদ্ধবিমান সুখোই-২৭ এর দুই পাইলটকে এই পুরস্কার দেওয়া হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। একইসঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রী দুই পাইলটের প্রশংসা করেন মার্কিন ড্রোন ধ্বংস করায়। উল্লেখ্য মঙ্গলবার কৃষ্ণসাগরের উপরে চক্কর মারছিল এমকিউ-৯ মডেলের মার্কিন ড্রোনটি। আর তা নজরে পড়ার পরেই মার্কিন ড্রোনটির পিছু ধাওয়া করে রুশ যুদ্ধবিমান। বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার পরে আচমকাই মার্কিন ড্রোনটির উপরে জ্বালানি ঢেলে দেয় সুখোই যুদ্ধবিমানটি। তার পরে আচমকাই ড্রোনটির ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে রাজি নয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। তাঁদের মতে, ইচ্ছাকৃতভাবেই ওই ঘটনা ঘটিয়েছে রুশ যুদ্ধবিমানটি। হোয়াইট হাউসের জাতীয নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন ড্রোন ধ্বংস নিয়ে মস্কোর পক্ষ থেকে যে সাফাই দেওয়া হচ্ছে, তা কোনও মতেই বিশ্বাসযোগ্য নয়। আমরা ধ্বংস হয়ে যাওযা ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’ পাশাপাশি ওই অঞ্চলটিতে মার্কিন কর্মকর্তারা তাদের নজরদারি কার্যক্রম ফের শুরু করেছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা