চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমদাসা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: রাত পোহালেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য ভোট নেওয়া হবে। কিন্তু তার কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরোধী দলনেতা তথা সামাগি জন বালাওয়েগয়া (Samagi Jana Balawegaya) পার্টির শীর্ষ নেতা সাজিথ প্রেমাদাসা (Sajith Premadasa)।  প্রাক্তন সাংবাদিক তথা ক্ষমতাসীন দল এসএলপিপির নেতা দুল্লাস আলাহাপেরুমাকে (Dullas Allahapperuma) সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে টুইট করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণার পাশাপাশি সংসদের অধিবেশনেও একই কথা ঘোষণা করেছেন তিনি।

গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksha) পদত্যাগের পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন রনিল বিক্রিমসিংহে (Ranil Wickremsinghe)। পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে আগামিকাল বুধবার ভোট নেওয়া হবে। দ্বীপরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন তিনজন। শাসকদলের পক্ষ থেকে লড়ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে (Ranil Wickremsinghe)। বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসার (Sajith Premdasa) সমর্থনে লড়ছেন দুল্লাস আলাহাপেরুইমা ( Dullas Allahapperuma)। অন্য বিরোধী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের সমর্থনে লড়ছেন অনুরা কুমার দিশানায়েকে (Anura Kumara Dissanayaka)। মঙ্গলবারই তিন জনের মনোনয়নপত্র সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেবর্ধনের কাছে জমা পড়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দ্বীপরাষ্ট্রটির বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা (Sajhith Premdasa) বলেন, ‘দেশের মানুষের স্বার্থের কথা ভেবে এবং ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাসকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে বলে আশা করছি।’

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ