চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্থিক তছরুপে অভিযুক্ত শাহবাজ শরিফ, খেটেছেন আট মাস জেল

আন্তর্জাতিক ডেস্ক:  পদচ্যূত হয়েছেন ইমরান খান। শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। সেই সম্ভাবনায় সিলমোহর পড়বে সোমবার। ইমরানের খানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে এসেছেন বিরোধীরা। তাদের মধ্যে অন্যতম শাহবাজ শরিফ। ব্যক্তি ইমরানের বিরুদ্ধে সরাসরি কোনও দুর্নীতির অভিযোগ আনতে পারেননি বিরোধীরা। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৌড়ে এখন সব থেকে এগিয়ে রয়েছেন শাহবাজ শরিফ। তাঁর বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ রয়েছে তাই নয়, প্রায় আট মাস তিনি জেল খেটে এসেছেন।

পাকিস্তানের দুর্নীতি দমন শাখা শাহবাজ শরিফের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির দুটি মামলা করে। সেই মামলার তদন্তে একধিক আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। লন্ডনে শাহবাজ শরিফ বেনামে একাধিক ফ্ল্যাট ও সম্পত্তি কেনেন বলে অভিযোগ। সেই সময় তিনি পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। জনগণের টাকায় তিনি সেই সম্পত্তি কেনেন। পরে সেই সম্পত্তি তিনি চড়া দামে বিক্রি করেন। বিক্রির টাকা তিনি ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন।

অনিল মুসারাত নামের এক ব্যক্তির মধ্যস্থতায় শাহবাজ শরিফ লন্ডনে একাধিক সম্পত্তি কেনেন। পাকিস্তানি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, ২০০৫ সালে লন্ডনে আপার বার্কলে স্ট্রিটে তিনি একটা সম্পত্তি কেনেন। এই সম্পত্তি শরিফ অনিল মুসারাতের মধ্যস্থতাতেই কিনেছিলেন। এবং পরে সেই অনিল মুসারাতের মধ্যস্থতার লন্ডনের সম্পত্তি বিক্রি করা হয়। সেই অর্থ শাহবাজ শরিফ তাঁর ছেলের অ্যাকাউন্টে ট্রান্সফার করে।

পাকিস্তানি তদন্তে উঠে আসে, জুলফিকার আহমেদ ও অনিল মুসারাত শাহবাজ শরিফের অর্থিক তছরুপের সাক্ষী।তাঁদের সাহায্যেই শেহবাজ শরিফ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। শেহবাজ শরিফের ছেলে হামজা শরিফের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।  বর্তমানে আনিল  মুসারাতের কেনা লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে শাহবাজ শরফের ছেলে হামজা শরিফের পরিবার বাস করছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁর ছেলেকেও গ্রেফতার করা হয়। আট মাস পরে তিনি মুক্তি পান।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ