এই মুহূর্তে

‘জুবিন গর্গ খুন হননি, লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন’, আদালতে জানাল সিঙ্গাপুর পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে খুন করার দাবি নস্যা‍ৎ করল সিঙ্গাপুর পুলিশ। বরং মর্মান্তিক মৃত্যুর জন্য প্রয়াত গায়কের গোঁয়ার্তুমিকেই কার্যত দায়ী করেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের এক আদালতে পুলিশের তরফে বলা হয়েছে, ‘ঘটনার দিন লাইফ জ্যাকেট পরতে অনুরোধ জানানো হয়েছিল গায়ককে। তাতে তিনি কর্ণপাত করেননি।’ সিঙ্গাপুর পুলিশের এমন দাবি কার্যত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিযোগকে নস্যা‍ৎ করে দিয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠনও করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জুবিনের মৃত্যু স্বাভাবিক নয় প্রমাণে আদাজল খেয়ে আসরে নেমেছিলেন।

সংবাদমাধ্যম ‘নিউজ এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর আদালতে জুবিনের মৃত্যকাণ্ডের তদন্তে থাকা আধিকারিক জানিয়েছেন, প্রয়াত ৫২ বছর বয়সী গায়ক প্রথমে একটি লাইফ জ্যাকেট পরেছিলেন কিন্তু পরে সেটি খুলে ফেলেন। পরে তাকে দেওয়া দ্বিতীয় জ্যাকেটটি পরতে অস্বীকৃতি জানান। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জেরা করে জানা গিয়েছে, অসুস্থ বোধ করার পরে  গায়ককে ইয়টে ফিরিয়ে নেওয়া হয় এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) করা হয়, কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।

আদালতে প্রধান তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ‘গায়কের উচ্চ রক্তচাপ এবং মৃগীরোগের ইতিহাস ছিল। ২০২৪ সালেই প্রথম জুবিনের মৃগীরোগে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। তবে, ঘটনার দিন তিনি মৃগীরোগের জন্য নিয়মিত ওষুধ খেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। গায়কের মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক কাজকর্ম ছিল না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে প্রাক্তন পুলিশ কর্মীর এলোপাথাড়ি গুলি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ