এই মুহূর্তে

তুষারঝড়ের তাণ্ডবে ইউরোপজুড়ে ৬ জনের মৃত্যু, শতাধিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিনিধি: ইউরোপজুড়ে তুষারঝড়ের তাণ্ডব! প্রাকৃতিক এই দুর্যোগের কারণে জায়গায় জায়গায় সড়ক গাছ উপড়ে পড়া এবং সড়ক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল হয়েছে। তীব্র তুষারপাত এবং হাড়কাঁপানো শীতল আবহাওয়ায় সমগ্র ইউরোপ বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৭ জানুয়ারি) একটি আন্তর্জাতিক প্রতিবেদন জানিয়েছে, ইউরোপজুড়ে বৈরি আবহাওয়ার কারণে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। যার ফলে হাজার হাজার যাত্রী প্যারিস এবং আমস্টারডামের মতো ব্যস্ত বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন।

তবে আবহাওয়ার উন্নতি না হলে এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলেই জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। কিন্তু এই তুষারঝড়ের তাণ্ডবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। সেখানে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস এলাকায় গাড়ি পিছোল খেয়ে পৃথক দুর্ঘটনায় ৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্যারিসে সড়ক দুর্ঘটনায় আরও ২ জন মানুষের প্রাণ হারিয়েছেন। যার মধ্যে একটি ট্যাক্সি অতিরিক্ত তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মার্ন নদীতে পড়ে গিয়েছে। এবং চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে বলকান অঞ্চলেও ভারী তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রায় ১৬ ইঞ্চি তুষারপাতের ফলে একটি গাছ উপড়ে পড়েছে। যার ফলে মৃত্যু হয়েছে একজন মহিলার। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ জনকে বাইরে বের হতে নিষেধ করেছেন এবং বাড়িতে বসে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এই দুর্যোগের ফলে পরিবহন ব্যবস্থায় খারাপ হয়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্সে। বুধবারই আমস্টারডামের শিফোল বিমানবন্দরে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও ৬০০ ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে। উড়োজাহাজ তুষারমুক্ত করার রাসায়নিক ডি-আইসিং ফ্লুইড ফুরিয়ে আসায় কারণে বিমান বাতিল করা হয়েছে। প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে বুধবার সকালে ৪০ শতাংশ বিমান বাতিলের করা হয়েছে। নেদারল্যান্ডসে আইটি ত্রুটির কারণে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রাণ বাঁচাতে মধ্যপ্রাচ্যে হোটেল ও বিভিন্ন বাড়িতে আত্মগোপনে মার্কিন সেনা, খুঁজছে ইরান

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, মৃত অন্তত ৪

১৪ দিনেও থামেনি যুদ্ধ, তেহরানে বিস্ফোরণে কেঁপে উঠল শহর

ইরান উত্তেজনার মাঝে রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা

গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ৬টি জাহাজে হামলা ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ