চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন মুলুকে আবারও খলিস্থানী হামলাবাজির শিকার ভারতীয় দূতাবাস

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে(USA) আবারও খলিস্থানপন্থীদের(Khalistani Supporters) হামলাবাজির শিকার হল ভারতীয় দূতাবাস। এই হামলাবাজির ঘটনা ঘটেছে San Francisco-তে। পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বার San Francisco’ত ভারতীয় দূতাবাসে(Indian Embassy) হামলার ঘটনা ঘটল। দুটি ক্ষেত্রেই খলিস্থানী হাত রয়েছে বলেই উঠে এসেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হন কয়েক জন দুষ্কৃতী। তাঁরা দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দাউ দাউ করে জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ। দুষ্কৃতীরা খলিস্থানী শ্লোগানও দিচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আর তার জেরেই মনে করা হচ্ছে খলিস্থানী আন্দোলনকারীরাই এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন ‘বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে’, সরব মমতা

San Francisco’র ভারতীয় দূতাবাসে আগুন লাগার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলবাহিনী। কিছু ক্ষণের মধ্যেই তাঁরা আগুন নিয়ন্ত্রণেও নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের State Department’র তরফে ম্যাথিউ মিলার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা যে কোনও রকমের হিংসা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধী। বিশেষ করে বিদেশের প্রতিনিধিদের ওপর হামলা আমেরিকায় শাস্তিযোগ্য অপরাধ। যারা এই জঘণ্য অপরাধের সঙ্গে জড়িত তাঁদের খুঁজে বের করে আদালতের সামনে পেশ করা হবে।

আরও পড়ুন কেষ্ট তিহারে তো কী হয়েছে, দিদি পাশে দাঁড়ালেন প্রকাশ্যেই

উল্লেখ্য, চলতি বছরের গত মার্চ মাসে San Francisco’র এই ভারতীয় দূতাবাসেই খলিস্থানপন্থীদের হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় ভারতে খলিস্তানী নেতা অমৃতপাল সিংহ ফেরার ছিলেন। তাঁকে ধরার জন্য দেশ জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পঞ্জাব পুলিশ। সেই সময়েও পুলিশের বিরোধিতায় দূতাবাস আক্রমণ করেছিলেন San Francisco’র খলিস্তানপন্থীরা। দূতাবাসে ঢুকে ভাঙচুর চালানো হয়। এমনকি, খলিস্তানীদের ব্যানারও দূতাবাসের ভিতরে রেখে আসেন তাঁরা। সঙ্গে ছিল অমৃতপালকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে পোস্টার। এবারে অবশ্য শুধু আগুন ধরানোর ঘটনা ঘটেছে ও শ্লোগান তোলা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ