শেষ ডিজেল, শ্রীলঙ্কায় বন্ধের মুখে গণপরিবহণ

বৃহস্পতিবার সকাল থেকে দেশজুড়ে সম্পূর্ণ বন্ধ হয়েছে ডিজেল বিক্রি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ ডিজেল, ফলে শুক্রবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার গণপরিবহণ। অর্থ সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার অভাবে বহু দিন আগেই বন্ধ হয়েছে আমগানি-রপ্তানি। ফলে এতদিন ধরে সঞ্চিত জ্বালানি তেল দিয়ে কোনওক্রমে ধুঁকতে ধুঁকতে চলছিল গণপরিবহণ এবং বিদ্যুৎ পরিষেবা। কিন্তু জানা যাচ্ছে, বৃহস্পতিবার সেই সঞ্চিত তেলও একেবারে তলানিতে পৌঁছেছে।  যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে দেশজুড়ে সম্পূর্ণ বন্ধ হয়েছে ডিজেল বিক্রি। ডিজেলের অভাবে বিদ্যুৎ পরিষেবাও সম্পূর্ণ ভেগে পড়েছে। জ্বালানির অভাবে আর চালানো যাচ্ছে না জেনারেটরও। ফলে বুধবার সারা দেশজুড়ে মোট ১৩ ঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা, যা এখনও পর্যন্ত সর্বাধিক। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত শ্রীলঙ্কায় এত দীর্ঘক্ষণ অন্ধকার আগে দেখা যায়নি।

অন্যদিকে জানা যাচ্ছে, ডিজেলের বিক্রি বন্ধ হওয়ায় শ্রীলঙ্কার বাস পরিষেবাও বন্ধের মুখে। কারণ ডিজেলই বাস এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানী হিসাবে ব্যবহৃত হয় শ্রীলঙ্কায়। কর্মকর্তারা জানিয়েছেন, দুদিন আগে বলা হয়েছিল যে পরিষেবা চালিয়ে রাখার জন্য পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা করা হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমন যে জ্বালানির সরবরাহ ঠিক না হলে যা সঞ্চিত ডিজেল আছে তাতে শুক্রবার পর্যন্ত পরিষেবা চলবে কোনও ক্রমে। 

ডিজেলের বিক্রি বন্ধ হলেও পেট্রোল পরিষেবা এখনও চলছে কোনও ক্রমে। কিন্তু জানা যাচ্ছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই পেট্রোলের সরবরাহও বন্ধ করতে হবে। অন্যদিকে বেসরকারি বাস পরিষেবার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এখনও ডিজেলের পুরানো স্টক ব্যবহার করছি, কিন্তু যদি আমরা আজ সন্ধ্যার মধ্যে সরবরাহ না পাই, আমরা পরিচালনা করতে সক্ষম হব না।’ 

অন্যদিকে ডিজেলের অভাবে বিদ্যুৎ পরিষেবাও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে খবর। জানা যাচ্ছে, কলম্বোতে বুধবার ১৩ ঘণ্টারও বেশী সময় বিদ্যুৎ ছিল না, যা এখনও পর্যন্ত সর্বাধিক। ইতিমধ্যেই রাজধানী কলম্বোসহ শ্রীলঙ্কার একাধিক শহরের বহু হাসপাতালের পরিষেবা বন্ধ হয়েছে। গুরুত্বপূর্ণ সব সার্জারির দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যেই জ্বালানির এই ভয়াবহ অভাব দূর করতে কিছু পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে এত ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয় হয়তো আর হবে না। 

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী