ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে।  দুই পক্ষই একে  অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বাড়লেও যুদ্ধ নিয়ে ভিন্ন মতামত স্পষ্ট হয়ে উঠছে আমেরিকার ভিতরেই।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  ইরানকে নিয়ে আগ্রাসী অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একেদিকে  ইরানকে হারাতে বারবার  যুদ্ধের পথে হাঁটতে চাইছেন ট্রাম্প,  অন্যদিকে আমেরিকার বহু প্রাক্তন সেনারা সরাসরি যুদ্ধের বিরোধিতা করছেন। এই নিয়ে বিক্ষোভের জেরেই গ্রেফতার হয়েছেন ৬০ জন।   

ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বিরোধীতা করে  ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন প্রাক্তন মার্কিন সেনারা। স্থায়ীভাবে ইরানের  যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন প্রাক্তন সেনারা। তা নিয়েই তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছালে পুলিশ  প্রায় ৬০ জনকে আটক করে।  জানা গিয়েছে, সোমবার (২০ এপ্রিল) এই বিক্ষোভের আয়োজন করা হয় ‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে । প্রাক্তন সেনাকর্তাদের   মূল দাবি হল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে। 

আরও পড়ুন: কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

বিক্ষোভে অংশগ্রহণকারী প্রাক্তন সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেছেন। তাঁরা বলছেন সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে, তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অর্থাৎ আমারিকার মানুষই ট্রাম্পের ভূমিকায় খুশি নন। প্রক্তন সেনারা ইরাক যুদ্ধের সময়ের কথা তুলে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি হাতের বাইরে গেলে পুলিশ সকলকে সরে যাওয়ার কথা বললেও প্রাক্তন সেনারা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। তখনই ৬০ জনকে আটক করা হয়। তবে শুধু প্রাক্তন সেনারা নন, বিক্ষোভে সামিল হয়েছিলেন বর্তমানে কর্মরত সেনা ও তাঁদের পরিবারের সদস্যরাও।  এই ঘটনায়  ইরান ইস্যুতে আমেরিকার অভ্যন্তরে মতভেদ ক্রমশ প্রকট হচ্ছে। একদিকে কঠোর নীতির পক্ষে রাজনৈতিক বক্তব্য, অন্যদিকে যুদ্ধবিরোধী মনোভাব। এই দ্বন্দ্ব আগামী দিনে মার্কিন নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি