সুদানে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ফের শুরু সংঘর্ষ, প্রাণহানি বেড়ে ৪২৭

মঙ্গলবার সকাল থেকেই সেই অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুরু হয়েছে গোলাগুলি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিন দেশি নাগরিকদের দেশত্যাগের সুবিধা দিতে ৭২ ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা করেছিল সুদানের সেনাবাহিনী ও আধা সেনা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সেই অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুরু হয়েছে গোলাগুলি। রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের বাসভবনের উত্তরাংশে যুযুধান দুই শিবিরের মধ্যে ফের শুরু হয়েছে গুলির লড়াই। আর সেই সংঘর্ষের মধ্যেই প্রাণ হাতে নিয়ে খার্তুম ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘এদিন সকাল থেকেই ফের খার্তুমের বিভিন্ন অংশে সেনাবাহিনী ও আধা সেনার মধ্যে লড়াই শুরু হয়েছে। বাহরির আকাশে সেনাবাহিনীর যুদ্ধবিমান চক্কর দিচ্ছে। আর সেই যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি ছুড়ছে আধা সেনা। সংঘর্ষের কারণে ব্যাঙ্ক সহ সরকারি দফতর বন্ধ হয়ে গিয়েছে। বিঘ্ন ঘটছে ইন্টারনেট পরিষেবা। খাদ্য আর জলের সঙ্কট শুরু হয়েছে। গত ১১ দিনের লড়াইয়ে ৪২৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৭৭০ জন।’

সেনা ও আধা সেনার সংঘর্ষের ফলে সোমবারই খার্তমে থাকা দূতাবাস বন্ধ করে দিয়েছিল ফ্রান্স। আর এদিন অফিস বন্ধ রাখার কথা ঘোষণা করেছে জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দূতাবাসের কর্মী ও আধিকারিকদের এয়ারলিফট করে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এদিন সুদান থেকে মোট ৫৩৮ জন নাগরিককে উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে।  

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি