‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, একুশে আইন কাবুলিওয়ালার দেশে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহিলাদের বিরুদ্ধে আফগানিস্তানে নতুন ও কড়া আইন জারি করল ক্ষমতাসীন তালিবান সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন এই আইনে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কার্যত ‘বৈধতা’ দেওয়া হয়েছে। তবে মারধরের ফলে যদি হাড় ভাঙে বা গুরুতর আঘাত লাগে, সে ক্ষেত্রে শাস্তির বিধানও রাখা হয়েছে।

সূত্রের খবর, তালিবান সরকার সম্প্রতি একটি নতুন ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করেছে। এই ৯০ পাতার আইনে স্বাক্ষর করেছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। পশতু ভাষায় এই দণ্ডবিধির নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, যার অর্থ আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলি। ইতিমধ্যেই এই আইন আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: না-পসন্দ! স্ত্রীকে দ্বিরাগমনে পাঠিয়ে পলাতক পাল্টিবাজ বর

নতুন আইনে অপরাধ ও শাস্তির ক্ষেত্রে একাধিক স্তরভিত্তিক শ্রেণিবিন্যাস করা হয়েছে। এতে অপরাধী ‘মুক্ত’ না ‘দাস’ এই পরিচয়ের উপর নির্ভর করে শাস্তির মাত্রা আলাদা হবে। আইনে বলা হয়েছে, কোনো স্বামী যদি ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে স্ত্রীর দৃশ্যমান আঘাত বা হাড় ভাঙার কারণ হন, তাহলে তাঁর সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে শর্ত রাখা হয়েছে, স্ত্রীকে আদালতে নির্যাতনের প্রমাণ দিতে হবে।

আরও বলা হয়েছে, নির্যাতিত মহিলা সম্পূর্ণ হিজাব পরা অবস্থায় বিচারকের সামনে তাঁর আঘাত দেখাতে পারবেন। তবে সে সময় তাঁর সঙ্গে স্বামী বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি, স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবাহিত মহিলা আত্মীয়ের বাড়িতে গেলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। এই দণ্ডবিধিতে আফগান সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা, আশরাফ, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারিত হবে অভিযুক্তের সামাজিক অবস্থানের উপর, অপরাধের তীব্রতার উপর নয়। যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম