এবার মাইনাস ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা, কিন্তু কোথায়…

Share:

নিজস্ব প্রতিনিধি : যুক্তরাজ্যের মধ্য স্কটল্যান্ডের গ্লেন ওগেল এলাকায় তাপমাত্রা নেমে দাঁড়াল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তরফে এই কথা জানিয়েছে। গত মঙ্গলবার এই অঞ্চলে ছিল সবচেয়ে শীতলতম দিন।

সম্প্রতি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, স্কটল্যান্ডের যে সব এলাকা তুষারে ঢাকা রয়েছে সেসব অঞ্চলে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ২০১০ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। বেশ কয়েকটি অঞ্চলে বরফ ও তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

একইসঙ্গে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে ৪০ সেন্টিমিটার বেশি তুষারপাত হতে পারে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে আলতেনাহারের তাপমাত্রা মাইনাস ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। এবার তার থেকেও পারদ আরও কিছুটা নামল স্কটল্যান্ডে। এর আগে ২০১০ সালের জানুয়ারি মাসে স্কটিশ হাইল্যান্ডস হ্যামলেটে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর