অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের, স্বীকারোক্তি শীর্ষ লস্কর কমান্ডারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২২ এপ্রিল পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। ধর্ম জেনে স্ত্রী পরিবারের সামনে খুন করা হয়েছিল ২৬ জনকে। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুরের মাধ্যমে নিয়েছিল ভারতীয় সেনা। ৭ মে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের ঘরে গিয়ে ধ্বংস করে এসছিল ৯টি জঙ্গি ঘাটি। ভারতের জবাব অপারেশন সিঁদুরের সময় সন্ত্রাসী মাসুদ আজহারের পরিবারের বহু সদস্য নিহত হয়েছিল। সেই কথা এবার প্রকাশ্যে স্বীকার করে মৃত্যুর খবর নিশ্চিত করল সন্ত্রাসবাদী  সংগঠন জইশ-ই-মহাম্মদের মাথা মাসুদের পরিবার।  

জইশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বীকার করেছেন যে ৭ মে ভারত যখন বাহাওয়ালপুরের সন্ত্রাসীবাদী ঘাঁটিতে আক্রমণ করেছিল, তখন মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে জইশ-ই-মহম্মদের একজন শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস  স্মরণ করছেন যে, ভারত হামলা চালানোর সময় ভারতীয় বাহিনী কীভাবে আজহারের পরিবারকে "টুকরো টুকরো" করে ফেলেছিল। ২২ এপ্রিল পহেলগাঁও  সন্ত্রাসী হামলায়  এক কাশ্মীরী সহ ২৬ জন সাধারণ নাগরিককে খুন করার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এই হামলা চালিয়েছিল। পাকিস্তানের ১০০ কিমি ভিতরে প্রবেশ করে চলে হামলা। ভারতীয় সেনাবাহিনী বাহাওয়ালপুর, কোটলি এবং মুরিদকেতে নয়টি জঙ্গি ঘাটিতে স্থাপনায় হামলা চালিয়েছিল। এই সবগুলোই ছিল জইশ, লস্কর, হিজবুলের  প্রধান ঘাঁটি। 

ভারতের সন্ত্রাস দমন অভিযানে মাসুদ আজহারের  পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছেআজহারের বড় বোন এবং তার স্বামী,  এক ভাগ্নে এবং তার স্ত্রী, অন্য  এক ভাগ্নে এবং তার পাঁচ সন্তান। নিহতদের মধ্যে মহম্মদ ইউসুফ আজহার  অরফে ওস্তাদ যিনি আজহারের শ্যালক এবং ১৯৯৯ সালের আইসি-৮১৪ ছিনতাইয়ের ঘটনায় ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা  জইশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি জইশের অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিরও তদারকি করতেন এবং ইন্টারপোলের রেড কর্নার নোটিশ তালিকায় ছিলেন।  

 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী