থাইল্যান্ডে বাজির কারখানায় বিস্ফোরণে নিহত ১০, আহত শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সুঙ্গাই কোলোকে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের ফুলকি ছিটেই কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা তিনটের সময়ে মালয়েশিয়ার সীমান্ত লাগোয়া নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে অবস্থিত একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে লুটিয়ে পড়েন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানা লাগোয়া এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকশো মিটার দূর থেকেও আগুনের গোলা লক্ষ্য করা গিয়েছে। বিস্ফোরণের শব্দে অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন। 

দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ভিত্তিতে আগুন নেভানোর কাজে নামেন দমকল কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন তাঁরা। কিন্তু ততক্ষণে বাজির কারখানা এবং আশেপাশের বেশ কয়েকটি গুদাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ধ্বংসস্তুপের ভিতর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া আহত ও অগ্নিদগ্ধ অবস্থায় আরও শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্মাণাধীন ভবনে ইস্পাত ঢালাইয়ের সময় আগুনের ফুলকি ছিপটে বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা