চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঙ্কটজনক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার গুরুতর অসুস্থ। পরিবার সূত্রে পাওয়া খবরে জানায় গিয়েছে, তার শারীরিক অবস্থা রীতিমতো সঙ্কটজনক। কার্টার ভর্তি ছিলেন হাসপাতালে। শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হওয়ায় পরিবার তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বাড়িতেই তার  চিকিৎসা চলছে। 

জিমি কার্টারের পরিবার ও হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আক্রান্ত ক্যানসারে। যকৃৎ ও মস্তিষ্কে ক্যানসার আঘাত হেনেছে। চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কার্টার জানিয়েছেন, তিনি হাসপাতালে থাকতে চান না। কাটাতে চাইছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁর ইচ্ছাকে প্রাধান্য গিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। 

জিমি কার্টারের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউজ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্টের দফতর থেকে জিমি কার্টারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তাঁর পূর্বসুরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক শিখর স্পর্শ করার কারিগর জিমি কার্টার। ১৯৭১-য়ের যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রীতিমতো তিক্ত হয়ে ওঠে। দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে কার্টার মধ্যস্থততাকারীর ভূমিকা নিয়েছিলেন। কার্টার একবার ভারত সফরেও এসেছিলেন। যান হরিয়ানার একটি গ্রামে। তার সফরের পর ওই গ্রামের নাম বদলে রাখা হয় কার্টেরপুরী। 

আরও পড়ুন করোনা আক্রান্ত বারাক ওবামা, আরোগ্য কামনা মোদির

 

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ