আমেরিকার চোখ রাঙানিকে অস্বীকার, জাতিসংঘে ভোট দানে বিরত দক্ষিণ এশিয়া

আমেরিকার চরম চোখ রাঙানির পরেও এই ছোট্ট দেশগুলো রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে ক্রমেই দ্বিধাভক্ত হয়ে পড়েছে বিশ্ব। ইউক্রেনের বুচা শহরে নৃশংস চিত্র সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।এর জেরেই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। জাতিসংঘে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সরানো হবে কি না, এই বিষয়ে ভোটাভুটি হয়। সেখানেই মার্কিন চাপ অস্বীকার করে ভোটদানে বিরত থাকল দক্ষিণ এশিয়ার সাতটি দেশ।

রাষ্ট্রসংঘে ভোটাভুটিতে ৯৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ২৪টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দেয়। ৫৮টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। তারমধ্যে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো হল ভারত, ভূটান, পাকিস্তান, নেপাল, শ্রীলক্ষা, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ। ভারত ছাড়া বাকি দেশগুলো প্রথম থেকেই আমেরিকার মুখাপেক্ষী ছিল। সুলভে ওষুধ থেকে শুরু করে সামরিক সরঞ্জাম, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রফতানি করত আমেরিকা

ধীরে ধীরে এশিয়াতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চিন প্রভাব বিস্তার করে। দক্ষিণ এশিয়ার দেশগুলো আর্থিকভাবে অনেকাংশে দূর্বল। সেখানে চিনের থেকে অনেকটাই কম মূল্যে প্রয়োজনীয় দ্রব্য হোক বা চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারে দেশগুলো। আমেরিকার ওপর থেকে ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্ভরতা কমে। অন্যদিকে, ভারত বাদে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অন্তর্বর্তী বিভিন্ন প্রকল্পে চিন কখনও প্রযুক্তিগত বা কখনও আর্থিক সাহায্য করে।

এছাড়াও এশিয়ার সব থেকে শক্তিশালী দুটো দেশ হল রাশিয়া ও চিন। সামরিক অভিযানে প্রথম থেকে চিন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে চিন সরাসরি রাশিয়াকে সমর্থন করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাশিয়ার বিপক্ষে যাওয়ার অর্থ হল পরোক্ষে চিনের বিপক্ষে যাওয়া।

যেভাবে এই দেশগুলোর ধীরে ধীরে চিনের নির্ভরতা বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে যাওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। আকস্মিক বিদেশি হামলায় আমেরিকা থেকে সাহায্য আসার আগেই ছোট ছোট এই দেশগুলো গুড়িয়ে যাবে। নেপাল, ভুটান, পাকিস্তান একেবারে প্রতিবেশী দেশ চিন। বাকি দেশগুলোতেও চিনের ওপর নির্ভরতা চরমে। তাই তো, আমেরিকার চরম চোখ রাঙানির পরেও এই ছোট্ট দেশগুলো রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি। আমেরিকা ভারতকেও চাপে রাখার চেষ্টা করেছিল। রাশিয়া থেকে আমদানি বন্ধ করে আমেরিকা চেয়েছিল তেল থেকে সামরিক সরঞ্জাম যেন তাদের থেকে আমদানি করে ভারত। সেই রাঙানিকে অস্বীকার করে ভারত ভোটদানে বিরত ছিল।

তাই বলা যেতেই পারে, আমেরিকার চোখ রাঙানিকে আর ভয় পাচ্ছে না এই দেশগুলো। বরং আমেরিকার যাবতীয় অনুরোধ, চোখ রাঙানিকে সরিয়ে নিজেদের সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ রাষ্ট্রসংঘে ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখার সাহস দেখাতে পেরেছে।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?