২৩ বছর আগে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, সবুরে মেওয়া ফলে। ২৩ বছর আগে ইজরায়েলি সেনার হাতে ধরা পড়ার সময়েই মিশরীয় স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন ফিলিস্তিনি নাগরিক আক্রাম আবু বকর। ওই ডিভোর্সের কারণ ছিল যাতে নতুন করে জীবন শুরু করতে পারেন স্ত্রী। যাতে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়। কিন্তু ওই ডিভোর্স মানেননি মিশরীয় স্ত্রী। দীর্ঘ ২৩ বছর ধরে স্বামী আবু বকরের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। আবশেষে যুদ্ধবিরতির শর্ত হিসাবে ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আবু বকর। আর মুক্তি পেয়েই পৌঁছে গিয়েছেন মিশরের রাজধানী কায়রোতে। সেখানেই আবার নতুন করে বিয়ে করেছেন তালাক দেওয়া স্ত্রীকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ওই যুদ্ধবিরতির শর্ত হিসাবে বিভিন্ন কারাগার থেকে দীর্ঘদিন ধরে বন্দি থাকা ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। সেই তালিকায় ছিলেন ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আক্রাম আবু বকর। ইজরায়েলি জেল থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হন। আর সেখানেই দেখা পান ২৩ বছর আগে ডিভোর্স দেওয়া স্ত্রীর। জানতে পারেন, ডিভোর্স পেলেও নতুন করে সংসার বাঁধেননি প্রাক্তন সহধর্মিনী। বরং স্বামীর মুক্তির জন্য প্রায় দুই যুগ ধরে অপেক্ষা করেছেন। তাঁর অবিচল বিশ্বাস ছিল, একদিন না একদিন ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন স্বামী।

প্রাক্তন স্ত্রীর এমন ভালবাসায় অভিভূত ও বাকরুদ্ধ হয়ে যান আবু বকর। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন প্রাক্তনীকে ফের বিয়ে করবেন। সেই মতো এক ঘরোয়া অনুষ্ঠানে ফের এক হয়েছে চার হাত। একেই বলে মধুরেণ সমাপয়ে‍ৎ।

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তোরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড